ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাবরকে টুর্নামেন্ট সেরার খেতাব না দেওয়া অন্যায়, কোনো সন্দেহ নেই: শোয়েব
অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে বিষয়টি যেন মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। তার মতে, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার দাবীদার ছিলেন বাবর আজম।
পাকিস্তান অধিনায়ক বাবর ব্যাট হাতে দারুণ এক টুর্নামেন্ট কাটিয়েছেন। দল সেমিফাইনালে নাটকীয় পরাজয় বরণ করলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বাবরের দলকে। কিন্তু ব্যাট হাতে তিনিই আছেন সবার শীর্ষে।
৬ ইনিংসে ৩০৩ রান করা বাবর টুর্নামেন্টের একমাত্র ব্যাটার যিনি ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। আছে চারটি অর্ধশতক। সুপার টুয়েলভে দলকে পাঁচ ম্যাচের সবকয়টিতে জেতাতে রেখেছেন তাৎপর্যপূর্ণ ভূমিকা।
বাবরকে টুর্নামেন্ট সেরার খেতাব না দেওয়ায় স্পষ্টভাবে ক্ষোভ প্রকাশ করে শোয়েব টুইট করেছেন।
টুইটে শোয়েব লিখেছেন, ‘বাবরকে ম্যান অব দ্যা টুর্নামেন্ট হিসেবে দেখতে আমরা মুখিয়ে ছিলাম। কোনো সন্দেহ নেই, এটা অন্যায় সিদ্ধান্ত।’
টুর্নামেন্ট সেরা ওয়ার্নার পুরো আসরে করেছেন ২৮৯ রান। অবশ্য বাবরের চেয়ে এক ইনিংস বেশি খেলার সুযোগ পেয়েছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE