ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
এখন পর্যন্ত কোন দল কতবার টি-২০ বিশ্বকাপ জিতেছে,দেখেনিন
ওয়ানডে বিশ্বকাপের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। কিন্তু টি-টোয়েন্টিতে এতদিন শিরোপা অধরা ছিল তাদের। ২০১০ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল খেলে রানার্সআপ হয়েছিল অসিরা। তবে এবার আর ভুল করল না তারা। শিরোপা নিয়েই বাড়ি ফিরে অ্যারন ফিঞ্চের দল।
অন্যদিকে আরেকটি ফাইনাল থেকে হতাশা নিয়ে ফিরল নিউজিল্যান্ড। ২০১৫, ২০১৯ পর এবার ২০২১ সালেও হতাশা সঙ্গী হলো কিউইদের। টানা তিনটি ফাইনাল খেলা নিউজিল্যান্ড রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হলো।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম চ্যাম্পিয়ন হলো অস্ট্রেলিয়া। এর আগের ছয় আসরে সর্বোচ্চ দুবার শিরোপা জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। সবমিলে সাত আসরের বিশ্বচ্যাম্পিয়নরা হলো—ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ (২) ও অস্ট্রেলিয়া।
১. ২০০৭ সালে প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ওই আসরের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জয় করে মাহেন্দ্র সিং ধোনির দল।
২. ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর বসে ইংল্যান্ডে। ওই আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
৩. পরের বছর অনুষ্ঠিত হয় তৃতীয় আসর। সেটি বসে ওয়েস্ট ইন্ডিজে। ওই আসরের ফাইনালে অস্ট্রেলিয়াকে সাত উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে ইংল্যান্ড।
৪. ২০১২ সালে চতুর্থ আসর বসে শ্রীলঙ্কায়। ওই আসরের ফাইনালেও ওঠে লঙ্কানরা। কিন্তু জিততে পারেনি। ঘরের মাঠে হেরে যায় তারা। জয় নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ।
৫. ২০১৪ সালে পঞ্চম আসর হয় বাংলাদেশে। সেই আসরে অবশ্য শিরোপা হাতছাড়া করেনি লঙ্কানরা। আগের দুবার রানার্সআপ হওয়া শ্রীলঙ্কা ২০১৪ আসরে ভারতকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয়।
৬. সবশেষ আসর অনুষ্ঠিত হয় ২০১৬ সালে। সেবার স্বাগতিক ছিল ভারত। ওই আসরেও সবাইকে চমকে দিয়ে চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। ফাইনালে ইংল্যান্ডকে চার উইকেটে হারায় ওয়েস্ট ইন্ডিজ।
৭. এবারের বিশ্বকাপ বসে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে আট উইকেটে হারিয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায় অসিরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE