ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ফাইনাল ম্যাচে চার ছক্কার ঝড়ে বিশাল রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড
নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেটে ১৭২ রান। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এটাই সর্বোচ্চ সংগ্রহ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন মার্টিন গাপটিল ও ড্যারেল মিচেল।
এদিন ব্যাট হাতে বড় সংগ্রহ পাননি মিচেল। মাত্র ১১ রানেই ফেরেন তিনি। অন্য প্রান্তে ইনিংস জুড়ে বড় স্ট্রোক খেলতে ধুঁকেছেন গাপটিল। অ্যাডাম জাম্পার বলে সাজঘরে ফেরার আগে তিনি খেলেন ৩৫ বলে ২৮ রানের ইনিংস।
দুই ওপেনার ব্যর্থ হলেও এক প্রান্ত আগলে রেখে আক্রমণাত্মক খেলে দলকে এগিয়ে নিতে থাকেন অধিনায়ক কেন উইলিয়ামসন। গ্লেন ম্যাক্সওয়েলকে ছক্কা হাঁকিয়ে ৩২ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন তিনি।
ফিফটির পর ব্যাটকে তলোয়ার বানিয়ে একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠাতে থাকেন উইলিয়ামসন। এরই মধ্যে টি-২০ বিশ্বকাপের ফাইনালে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করার রেকর্ড গড়েন তিনি। ছাড়িয়ে যান ২০০৯ বিশ্বকাপ ফাইনালে করা শ্রীলংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার ৬৪ রানকে।
শেষ পর্যন্ত ৪৮ বলে ৮৫ রান করে আউট হন উইলিয়ামসন। এর আগে চারে নামা গ্লেন ফিলিপস ১৭ বলে ১৮ রান করে আউট হন। দুজনকেই একই ওভারে ফেরান জশ হ্যাজেলউড।
শেষ দিকে জিমি নিশাম ও টিম সেইফার্টের ছোট দুই ক্যামিও ইনিংসে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ নিশ্চিত হয়। দুজনে অপরাজিত থাকেন যথাক্রমে ও রানে। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড তিনটি ও অ্যাডাম জাম্পা একটি উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE