ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সবাইকে অবাক করে পাকিস্তান সিরিজ থেকে বাদ তামিম
যদিও কয়েক ম্যাচ খেলে সেই আঙুলের চোট নিয়েই দেশে ফিরে এসেছেন টাইগার ওপেনার। ধারণা করা হচ্ছিল, পাকিস্তান সিরিজ দিয়ে দলে ফিরবেন দেশসেরা ওপেনার। সে লক্ষ্যে কয়েকদিন ধরে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন তিনি। কিন্তু ব্যথা ও ফোলা কমছিল না। অবশেষে এলো দুঃসংবাদ।
রোববার এক্স-রে রিপোর্ট জানিয়ে দিল তামিমের আঙুলে নতুন চিড় ধরা পড়েছে। তাই মাঠে ফেরার আগেই ফের ছিটকে গেলেন তিনি। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে খেলা হচ্ছে না তার। বাবর আজমদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দর্শক সারিতে থাকবেন তামিম।
ব্যাটিং অনুশীলনে স্পিনে সমস্যা না হলেও পেস বলে সমস্যা হচ্ছে তামিমের। ব্যথা হয় তার হাতে। এ কারণেই রোববার এক্স-রে করান তিনি। এরপর যা বলার নিজেই বললেন, 'আগের ফ্র্যাকচারটা ছিল ভেতরের দিকে। ওটা প্রায় সেরে গেছে। কিন্তু আমার আঙুল ফোলা ছিল বাইরের দিকে।'
তামিম যোগ করেন, 'এ কারণেই কৌতূহলবশত এক্স-রে করে দেখা গেল, ওপরের দিকে ফ্র্যাকচার আছে। সম্ভবত একসঙ্গেই দুই জায়গায় ফ্র্যাকচার হয়েছিল, আগের এক্স-রেতে ওপরের দিকেরটা ধরা পড়েনি। এখন আবার আঙুলে স্প্লিন্ট লাগানো হয়েছে। আঙুল নড়া-চড়া বন্ধ। আবার পুরো প্রক্রিয়া শুরু।'
তামিম জানান, বিশেষজ্ঞ দেখাতে দেশের বাইরে যাওয়ার চিন্তা-ভাবনা করছেন তিনি। অ্যাপয়নমেন্ট পেলেই লন্ডনে যেতে চান তামিম। তার শঙ্কা অস্ত্রোপচার লাগবে কিনা তা নিয়ে, 'অস্ত্রোপচার করাতে না হলে আশা করছি নিউজিল্যান্ড সফরের আগে ঠিক হয়ে যাবে। অপারেশন করা হলে লম্বা সময়ের ব্যাপার। অস্ত্রোপচারের পর বোঝা যাবে।'
তিন মাসেরও বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম। তার কণ্ঠে এখন ফেরার আকুতি, 'আমি মাঠে ফিরতে চাই। আর ভালো লাগছে না। ফেরার জন্য গেল কয়েকদিনে অনেক চেষ্টা করলাম। কী আর করতে পারি, দুর্ভাগ্য। আমার যা করার ছিল, সবই করলাম। আর কিছু বলার নেই।'
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ