ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: বাংলাদেশ দলের অনুশীলনে নেই লিটন, সৌম্য
গতকাল অনুশীলনে ছিল না টি-টোয়েন্টি বিশ্বকাপে থাকা ৪ জন ক্রিকেটার। তারা চারজন হলেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস এবং সৌম্য সরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ছুটিতে ছিলেন এই ৪ ক্রিকেটার।
যদিও ছুটি শেষ করে গত ১১ নভেম্বর দেশে ফিরেছেন লিটন দাস এবং সৌম্য সরকার। দুইদিন আগে দেশে ফিরলেও গতকাল মিরপুরে অনুশীলনে দেখা যায়নি এই দুই ক্রিকেটারকে। অন্যদিকে গতকাল রাতে দেশে ফিরছেন মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। আজ থেকে অনুশীলনে যোগ দিতে পারেন এই দুই সিনিয়র ক্রিকেটার।
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে। আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর সিরিজের পরবর্তী দুই টি-টোয়েন্টি ২০ ও ২২ নভেম্বর।
সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে দুপুর ২:০০ টা। এরপর দুই দল উড়ে যাবে চট্টগ্রামে। জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ২৬-৩০ নভেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট।
এরপর ঢাকায় ফিরে ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এর মধ্যে দিয়েই বাংলাদেশ সফর শেষ করবে পাকিস্তান। দীর্ঘ ৬ বছর পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলার স্বাদ পাবে বাংলাদেশ।
পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড (টি-টোয়েন্টি) : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফেতিখার আহমেদ, সরফরাজ আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ নওয়াজ, খুশদিল শাহ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি, শোয়েব মালিক এবং ওসমান কাদির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE