ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
‘বন্ধু তুমি, শত্রু তুমি’
১২ বছর আগে একই সাজঘরে ছিলেন মিচেল ও স্টয়নিস। স্কুলকে জেতাতে নিয়েছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০০৯ সালে স্কারবরোর হয়ে ফার্স্ট গ্রেড প্রিমিয়ারশিপ জিতেছিলেন মিচেল ও স্টোয়নিস। সেই সময় তাদের কোচ ছিলেন জাস্টিন ল্যাঙ্গার। ঘটনাচক্রে তিনি এখন অস্ট্রেলিয়ার হেড কোচ।
সেই সময় স্কুলকে জেতাতে বড় অবদান ছিল মিচেল ও স্টয়নিসের। সেমিফাইনালে স্টয়নিস করেছিলেন ১৮৯ রান। আর ফাইনালে বল হাতে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন মিচেল।
দীর্ঘ পাঁচ বছর এক সঙ্গে খেলা, জিমন্যাসিয়ামে যাওয়া রুটিন হয়ে গিয়েছিল স্টয়নিস ও মিচেলের। পরে প্রথম শ্রেণির ক্রিকেট খেলার জন্য দুজনেই পার্থ ছাড়েন। স্টয়নিস মেলবোর্নে গিয়ে ভিক্টোরিয়ায় যোগ দেন।
অন্য দিকে ২০১১ সালে অস্ট্রেলিয়া ছেড়ে নিউজিল্যান্ডে পাড়ি দেন মিচেল। সেখানে গিয়ে নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে খেলা শুরু করেন তিনি।
সেমিফাইনালে মিচেলের ৪৭ বলে ৭২ রানের সুবাদে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। অন্য দিকে শেষ চারে পাকিস্তানের বিরুদ্ধে শেষ দিকে ৩১ বলে ৪০ করেছেন স্টয়নিস। দুজনেই অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
এখন দেখার ফাইনালে দুই বন্ধুর লড়াইটা কেমন হয়!
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE