ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ: রোহিত নয় চমক দিয়ে অধিনায়কের নাম ঘোষণা করলো ভারত
শুক্রবার দুপুরে দেওয়া বিবৃতিতে পাঁচ তারকাকে বাইরে রাখার কারণ ব্যাখ্যা করেনি বিসিসিআই। তবে ধরা নেওয়া হচ্ছে টানা খেলার ক্লান্তির কারণে বিশ্রাম দেওয়া হয়েছে তাদের। সেই পাঁচ খেলোয়াড় হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রিশাভ পান্ত, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি।
এদের মধ্যে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে দলের সঙ্গে যোগ দেবেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। বাকি চারজন পুরো সিরিজেই থাকবেন বিশ্রামে। কোহলির অবর্তমানে প্রথম ম্যাচের অধিনায়কত্ব করবেন অজিঙ্কা রাহানে। তার ডেপুটি হিসেবে দেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পুজারাকে।
রোহিত না থাকায় এই সিরিজে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ইনিংস সূচনা করতে দেখা যেতে পারে লোকেশ রাহুলকে। কানপুরে আগামী ২৫ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচটি। পরেরটি মাঠে গড়াবে ৩ ডিসেম্বর থেকে, মুম্বাইয়ে।
মিডল অর্ডারে কোহলির জায়গা পূরণ করার জন্য বিবেচনায় রয়েছে শুবমান গিল ও অনভিষিক্ত শ্রেয়াস আইয়ার। অস্ট্রেলিয়া সফরে নির্ভরযোগ্য ব্যাটিং করা মিডল অর্ডার ব্যাটার হানুমা বিহারিকে রাখা হয়নি স্কোয়াডে। তাকে বাদ দেওয়ার কারণও ব্যাখ্যা করেনি বিসিসিআই।
এদিকে পান্তের বিশ্রামের সুবাদে ২০২০ সালের ডিসেম্বরের পর টেস্ট একাদশে ফেরার দ্বারপ্রান্তে রয়েছেন ঋদ্ধিমান সাহা। ব্যাকআপ উইকেটরক্ষক হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে কেএস ভারতকে,। যার নামের পাশে রয়েছে ৭৮ প্রথম শ্রেণির ম্যাচে ৩৭ গড়ে চার হাজারের বেশি রান।
শ্রেয়াস আইয়ারের পাশাপাশি স্কোয়াডের আরেক অভিষিক্ত খেলোয়াড় হলেন ডানহাতি পেসার প্রাসিদ কৃষ্ণা। পেস বোলিং ডিপার্টমেন্টে ইশান্ত শর্মা, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজের সঙ্গী হলেন তিনি। স্পিন ডিপার্টমেন্টে রয়েছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন।
নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের টেস্ট স্কোয়াড
অজিঙ্কা রাহানে (অধিনায়ক), লোকেশ রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা (সহ-অধিনায়ক), শুবমান গিল, শ্রেয়াস আইয়া, কেএস ভারত (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ, প্রাসিদ কৃষ্ণা।
দ্বিতীয় টেস্টে দলে যোগ দেবেন কোহলি এবং করবেন অধিনায়কত্ব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE