ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
সন্ধ্যা ৬টা বা বিকাল ৪টায় নয় পাকিস্তানের বিপক্ষে ১ম টি২০তে যখন মাঠে নামছে বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ দল দেশে ফেরত এসেছিল বেশ আগেই। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে বাকিদের নিয়ে অনুশীলন চালিয়ে গেছেন টিম ডিরেক্টর পদে নতুন করে যুক্ত হওয়া খালেদ মাহমুদ সুজন।
সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিনের ইনজুরি থাকার কারনে তারা পাকিস্তান সফর থেকে ছিটকে গেছেন আগেই। সেই সাথে দলের আরও একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হতে পারে এই সিরিজ থেকে এমন গুঞ্জনও রয়েছে। ফলে পরিবর্তিত ক্রিকেটার হিসেবে দলে তরুণদের প্রাধান্য দেয়া হতে পারে।
অম্যদিকে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি ও দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার জন্য ইতোমধ্যেই ঢাকায় পা রেখেছে পাকিস্তান দল। দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার জন্য এসেছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে একমাত্র মোহাম্মদ হাফিজ ছাড়া বাকি সবাই রয়েছেন বাংলাদেশ সফরের এই স্কোয়াডে।
দুই দলের মধ্যকার সিরিজটি শুরু হতে যাচ্ছে আগামী ১৯ নভেম্বর। মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এবং ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে।
সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজ শেষ করে টাইগাররা মুখোমুখি হবে লঙ্গার ভার্সনের টেস্ট সিরিজে। দুই ম্যাচের এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৬-৩০ নভেম্বর। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট ম্যাচটি। এরপর পুনরায় ঢাকায় এসে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মাঠে নামবে সিরিজের দ্বিতীয় টেস্টে। যা অনুষ্ঠিত হবার কথা রয়েছে ৪-৮ ডিসেম্বর।
এক নজরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি
১ম টি-টোয়েন্টি- ১৯ নভেম্বর, ২০২১, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা, দুপুর ২টায়২য় টি-টোয়েন্টি- ২০ নভেম্বর, ২০২১, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা, দুপুর ২টায়৩য় টি-টোয়েন্টি- ২২ নভেম্বর, ২০২১, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা, দুপুর ২টায়
১ম টেস্ট- ২৬-৩০ নভেম্বর, ২০২১, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম, সকাল ১০টায়২য় টেস্ট- ৪-৮ ডিসেম্বর, ২০২১, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা, সকাল ১০টায়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি