ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ : চাকরি হারাচ্ছেন টাইগারদের কোচ
স্কটল্যান্ডের কাছে হেরে টাইগারদের বিশ্বকাপ যাত্রা শুরু হয়। এরপর ওমান ও পাপুয়া নিউ গিনিকে হারিয়ে কোনরকমে প্রথম পর্ব পার করে সুপার টুয়েলভের টিকিট পায় বাংলাদেশ। এই পর্বে মাহমুদউল্লাহ রিয়াদের দল জয়ের খাতা খুলতে পারেনি। টানা ৫ ম্যাচে হেরে রীতিমতো বিধ্বস্ত হয় লাল-সবুজরা।
বাংলাদেশ দলের এমন হতশ্রী পারফরম্যান্সে কাঠগড়ায় খেলোয়াড়দের ফিল্ডিং কৌশল। সুপার টুয়েলভ পর্বের প্রথম ম্যাচে লিটন দাস ২টি ক্যাচ ছেড়ে রীতিমতো ম্যাচটিই উপহার দেন লঙ্কানদের। এছাড়া গোটা বিশ্বকাপ জুড়েই ক্যাচ মিসের মহড়া দিয়ে গেছেন বাংলাদেশ দলের ফিল্ডাররা। যার খেসারত দিয়ে হয়েছে ম্যাচ হারের মধ্য দিয়ে।
এবারের বিশ্বকাপে মাহমুদউল্লাহ-আফিফরা ক্যাচ ছেড়েছেন সর্বসাকুল্য ৯টি! ফিল্ডিংয়ের এমন বেহাল দশায় এবার নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে আর চুক্তি বাড়াচ্ছে না সংস্থাটি। বলা যায় বিসিবির সঙ্গে কুকের সম্পর্ক শেষ হয়ে গেছে। ছুটি কাটিয়ে কোচিং স্টাফের সবাই আসলেও বাংলাদেশে আসেননি কুক।
আজ (শনিবার) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বললেন, ‘কুককে আমরা পাচ্ছি না। ওর জায়গায় স্থানীয় একজনকে নিচ্ছি। এটা ১৬ তারিখ ফাইনাল করবো। ওর মেয়াদ শেষ পর্যায়ে আছে। ও এখন আসছে না। ওর চুক্তি নবায়ন করা হবে না। এজন্য ওকে এই সিরিজে পাচ্ছি না।’
কুকের সঙ্গে বোর্ডের চুক্তি ছিল বিশ্বকাপ পর্যন্ত। তার জায়গায় স্থানীয় কাউকে খুঁজছে বিসিবি, ‘আমাদের হাতে কিছু নাম আছে। পাশাপাশি আমরা উঁচু মানের ফিল্ডিং কোচকেও দেখছি। আশা করছি মাস খানেকের মধ্যে পেয়ে যাবো।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি