ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তান-ভারত দ্বিপাক্ষীয় সিরিজ নিয়ে যা বললো আইসিসি
কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড, পিসিবির সভাপতি নির্বাচিত হয়েছেন রমিজ রাজা। এরপর থেকেই ভারতের সাথে দ্বিপাক্ষীয় সিরিজ আয়োজনের চেষ্টা করে যাচ্ছেন সাবেক এই তারকা ক্রিকেটার। তবে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস মনে করেন, পাকিস্তান এবং ভারতের দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনের সম্ভাবনা খুবই কম।
সবশেষ ২০১৩ সালে পাকিস্তান-ভারত সিরিজ উপভোগ করেছিল ক্রিকেটামোদিরা। এরপর থেকেই রাজনৈতিক অস্থিরতার কারণে প্রতিবেশী দুই দেশের মধ্যে সিরিজ অনুষ্ঠিত হয়নি। তাই কেবল বৈশ্বিক আসরগুলো ছাড়া মাঠের লড়াইয়ে এশিয়ার দুই পরাশক্তিকে এক সাথে দেখা যায়নি।
অ্যালারডাইস মনে করেন, শুধু পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অব ইন্ডিয়া, বিসিসিআই সম্মত হলেই পাক-ভারত সিরিজ আয়োজন করা সম্ভব। নাহলে অপেক্ষা আরও দীর্ঘ হবে ভক্তদের। গণমাধ্যমকে আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী বলেন, ‘আইসিসির ইভেন্টগুলোতে পাকিস্তান এবং ভারত একে অপরের সাথে খেলে। আমরা সবাই সেটা উপভোগ করি। তবে এই দুই দেশের সম্পর্ক এমন একটা অবস্থায় পৌঁছেছে যে, আমরা সেখানে কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারব না।’
‘যদি পাকিস্তান এবং ভারতের ক্রিকেট বোর্ড ঐকমত্যে পৌঁছাতে পারে, তাহলেই কেবল তাদের মধ্যে দ্বিপাক্ষীয় সিরিজ হতে পারে। তারা একের অপরের সিদ্ধান্তে রাজি না হলে এটা সম্ভব না। আমার মনে হয় না তারা রাজি হবে,’ যোগ করেন অ্যালারডাইস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE