ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
টি-20 বিশ্বকাপ: ফাইনালে “টাই” বা পরিত্যাক্ত হলে যেভাবে নির্ধারিত হবে ফলাফল ও চ্যাম্পিয়ন
গ্রুপ পর্বে চারটি করে ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ইংল্যান্ডকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে প্রথমবারের মতো নিউজিল্যান্ড। অপরদিকে, পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয়বার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। ফাইনালের মহারণে বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি এই দুই প্রতিবেশি দেশ। যেই দলই চ্যাম্পিয়ন হোক, টি-টোয়েন্টির নতুন চ্যাম্পিয়ন পাবে ক্রিকেটাঙ্গন।
ফাইনাল ম্যাচের জন্য রাখা হয়েছে সংরক্ষিত দিন। যদি কোনো অনিবার্য কারণবশত রবিবারে দুই দলই কমপক্ষে ১০ ওভার করে ব্যাটিং করতে না পারে তাহলে, ম্যাচ যেখানে বন্ধ হয়েছিল সেখান থেকেই পরের দিন মাঠে গড়াবে ম্যাচটি। অর্থাৎ নির্ধারিত দিন ফলাফল পাওয়ার জন্য অন্তত ১০ ওভার ব্যাটিং করতে হবে দুই দলকেই।
ফাইনাল ম্যাচে টাই হলে কীভাবে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে সেই নিয়মও প্রকাশ করেছে আইসিসি। দুই দল ২০ ওভার বা নির্ধারিত ওভার খেলার পরে যদি ম্যাচ টাই হয়, তাহলে একটি সুপার ওভার খেলা হবে। সুপার ওভারও যদি টাই হয়, তখন হবে দ্বিতীয় সুপার ওভার খেলা।
যদি দ্বিতীয় সুপার ওভারও টাই হয়, সেক্ষেত্রে আবারও নতুন করে আরেকটি সুপার খেলা হবে। এভাবে যতক্ষণ না ম্যাচের ফলাফল আসছে, ততবারই সুপার ওভার খেলার নিয়ম রাখা হয়েছে।
প্রসঙ্গত, ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার মূল ম্যাচ টাই হয়েছিল। আশ্চর্যজনকভাবে, সুপার ওভারটিও টাই হয়েছিল। কিন্তু বেশি বাউন্ডারি হাঁকানোর সুবাদে ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। এই সিদ্ধান্ত নিয়ে চরম সমালোচনা হয়েছিল বিশ্লেষক ও দর্শক মহলে। তাই এবার সীমাহীন সুপার ওভারের নিয়ম রেখে আইসিসি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE