ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের বিপক্ষে খেলতে যে একাদশ নিয়ে আসলো পাকিস্থান
তবে পাকিস্তান দলের সঙ্গে আজ আসেননি অধিনায়ক বাবর আজম ও অলরাউন্ডার শোয়েব মালিক। চার দিনের ছুটি কাটিয়ে ১৬ নভেম্বর দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের।
শনিবার (১৩ নভেম্বর) সকালে বিমানবন্দর থেকে সরাসরি পাকিস্তান দল সরাসরি হোটেল সোনারগাঁওয়ের চলে গেছে। বাংলাদেশ সরকারের অনুমতি সাপেক্ষে, করোনা মহামারি শুরুর পর ক্রিকেটে এবারই প্রথম কোনও সফরকারী দলকে কোয়ারেন্টিন করতে হচ্ছে না। করোনা পরীক্ষায় নেগেটিভ সার্টিফিকেট থাকা এবং দুই ডোজ টিকা দেওয়া থাকলে স্বাভাবিক চলাফেরা করতেও কোনও বাধা থাকবে না।
২০১৫ সালের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। ১৮ সদস্যের দলও দিয়েছে পিসিবি। বিশ্বকাপ দল থেকে আসছেন না কেবল মোহাম্মদ হাফিজ। বিশ্বকাপে রিজার্ভ হিসেবে থাকা ব্যাটসম্যান খুশদিল শাহ, পেসার শাহনাওয়াজ দাহানি ও লেগ স্পিনার উসমান কাদিরকে রাখা হয়েছে বাংলাদেশ সফরের দলে। আর বিশ্বকাপ স্কোয়াডের বাইরে থেকে যুক্ত করা হয়েছে ইফতিখার আহমেদকে।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির সঙ্গে দুটি টেস্টও খেলবে পাকিস্তান। শুরুটা হবে কুড়ি ওভারের লড়াই দিয়ে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি যথাক্রমে ১৯, ২০ ও ২২ নভেম্বর। এরপর ২৬ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর শেষ টেস্ট ঢাকায়।
পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোাহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), শাহীন আফ্রিদি, শাহনওয়াজ দাহানি, শোয়েব মালিক, উসমান কাদির।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE