ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
টি-২০ বিশ্বকাপ শেষ হতে না হতেই গুরুতর অভিযোগে ফেঁসে গেলেন হার্দিক পান্ডিয়া
ভারতীয় সংবাদ সংস্থা (এএনআই) থেকে প্রাপ্ত তথ্যমতে, ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ভারত জাতীয় দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ৷ রেহনুমা ভাটি নামের এক মহিলা মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় গত ২৪ই সেপ্টেম্বর এই অভিযোগ দায়ের করেন৷ রেহিনুমা ভাটি দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠজন, রিয়াজ ভাটির স্ত্রী।
রেহিনুমা অভিযোগ এনেছেন তার স্বামী রিয়াজ ভাটির বিরুদ্ধেও৷ তার আনিত সেই অভিযোগে জড়িয়ে গেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি ও কংগ্রেস নেতা রাজীব শুক্লার নামও৷ প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মুনাফ প্যাটেলের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন তিনি। এই মহিলা জানিয়েছেন, জোর করে তাকে দিয়ে দেহব্যবসা করাতেন তার স্বামী রিয়াজ ভাটি৷
হার্দিক পান্ডিয়ার বিপক্ষে আনিত সেই অভিযোগে রেহিনুমা বলেছেন, তাকে ধর্ষণ করেছেন হার্দিক ৷ ধর্ষণ করার সময় মাদকাসক্ত ছিলেন তিনি। সেই ঘটনায় জড়িত ছিলেন আরেক ক্রিকেটার মুনাফ প্যাটেল, প্রাক্তন বিসিসিআই চেয়ারম্যান রাজীব শুক্লা এবং পৃথ্বীরাজ কোঠারি।
মাঠের ক্রিকেটে বাজে সময় কাটাচ্ছে ভারতীয় জাতীয় ক্রিকেট দল। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে তারা৷ হারিয়েছে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত থাকার রেকর্ডটিও৷ ব্যাট-বল হাতে ভালো সময় কাটাননি হার্দিক পান্ডিয়াও। এই অবস্থায় এমন খবর প্রকাশ পাওয়া হার্দিক এবং দলের জন্য বিরাট অস্বস্তিকর একটি বিষয়৷
অবশ্য, মাঠের বাইরের বিতর্কে জড়িয়ে পড়াটা একেবারে নতুন নয় হার্দিক পান্ডিয়ার জন্য৷ এর আগে একটি শো’তে বিতর্কিত মন্তব্য করে শাস্তির মুখে পড়েছিলেন ভারতের এই তারকা অলরাউন্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE