ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
ক্যাচ ছাড়লেন পাকিস্তানে হাসান আলী, সমালোচিত তার ভারতীয় স্ত্রী
এ বিশ্বকাপে পাকিস্তানের কাছে হারের পর ভারতের পেসার মোহাম্মদ শামিকে যেমন তার ধর্ম নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে, তেমনি হাসান আলীকেও এখন তেমন সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে।
পাকিস্তানের অনেক ভক্ত হারের জন্য কাঠগড়ায় তুলেছেন হাসানকে। তার শিয়া মতাবলম্বী ধর্মীয় বিশ্বাস নিয়ে কটূক্তি করতে ছাড়েনি পাকিস্তানেরই সমর্থকেরা, কথা শোনাতে ছাড়েননি হাসান আলীর ভারতীয় স্ত্রীকেও।
ওয়েডের ক্যাচটা যখন ছাড়েন হাসান আলী, সে সময় জয় থেকে ১০ বলে ২০ রানের দূরত্বে ছিল অস্ট্রেলিয়া। এমন সময়ে মিড উইকেটে ওয়েডের ক্যাচ হাতছাড়া হয় পাকিস্তানের পেসারের।
ক্যাচ তো ছুটেছেই, সেখান থেকে ২ রানও নিয়ে নেন ওয়েড–স্টয়নিস জুটি। পরের তিন বলে তিন ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে হাসানের ক্যাচ ছাড়ার ‘দুঃখথকে ‘নরকযন্ত্রণাথয় পরিণত করেন ওয়েড।
সেটির দায়ে এখন হাসান আলীর ধর্মবিশ্বাস নিয়ে খোঁটা শুনতেই হচ্ছে, কটূক্তি হচ্ছে তার স্ত্রীকে নিয়েও। হাসান আলীর স্ত্রী এমিরেটসের ফ্লাইট প্রকৌশলী সামিয়া আরজু। ভারতের হরিয়ানায় বেড়ে ওঠা এ নারীকে ২০১৯ সালে দুবাইয়ে বিয়ে করেন হাসান।
কাল হারের পর অনেক ভক্ত সামিয়াকে 'র এজেন্ট' বলে নানা কটূক্তিও করেন। এমনকি শোয়েব মালিকের স্ত্রী ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকেও কটূক্তি শুনতে হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
তবে ভারতের কিছু ক্রিকেটভক্ত আবার হাসান আলীর পাশে দাঁড়িয়েছেন। ক্রিকেটে পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী দেশটির কিছু সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে হাসান আলীর পক্ষে বিভিন্ন পোস্ট করেছেন।
মোহাম্মদ শামি সমালোচনার শিকার হওয়ার পর পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান ভারতীয়দের বলেছিলেন শামির পাশে দাঁড়াতে। এ নিয়ে তিনি টুইটও করেন। সেই টুইট হাসানের পক্ষে এখন ব্যবহার করছেন ভারতের বেশ কিছু ক্রিকেটপ্রেমী।
এদিকে পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামকে পাশে পাচ্ছেন ২৭ বছর বয়সী হাসান। ওয়াসিম বলেছেন, আমরা একদমই চাই না যে দেশের সবাই এখন বেচারা হাসানের পেছনে লাগুক। এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমি আর ওয়াকার ইউনিসও গিয়েছি। এই হার তাদের অনেক দিন দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়াবে। ফলে জাতি হিসেবে তাদের এ কষ্ট আরও বাড়িয়ে দেওয়া আমাদের উচিত হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE