ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানকে সমর্থন করে কটাক্ষের শিকার সানিয়া
টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বিরাট কোহলির ভারত। টুর্নামেন্টের আগে ফেভারিট তকমা পাওয়া ভারতের বিদায়ের অন্যতম কারণ আবার পাকিস্তানের কাছে হতশ্রী হার। অন্যদিকে বাবর আজমের পাকিস্তান গোটা টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলে সেমিফাইনালে ওঠে।
বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় পাকিস্তান। খেলায় পাকিস্তান হেরে গেলেও ভারতীয় সমর্থকদের একটি অংশ রেগে আগুন হয় টেনিস সুন্দরী সানিয়ার উপর। উল্লেখ্য, সানিয়া ভারতীয় হলেও তাঁর স্বামী পাকিস্তান দলের অন্যতম সদস্য শোয়েব মালিক। শোয়েব পাকিস্তানের হয়ে এই ম্যাচ খেলেছেন। তাঁর সমর্থনেই গ্যালারিতে উপস্থিত ছিলেন সানিয়া। স্টিভ স্মিথের আউটের পর ক্যামেরায় উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায় তাঁকে। এই বিষয়টাই মেতে নিতে পারেনি নেটিজেনদের একাংশ।
একজন লিখেছেন, “শত্রু দেশকে সমর্থন করেছেন সানিয়া মির্জা। যাদের হাতে প্রতিদিন ভারতীয় জওয়ানদের মৃত্যু হয়।” কেউ লিখেছেন, “এভাবে পাকিস্তানকে সমর্থন করা লজ্জার!” টেনিস তারকার পাকিস্তানকে সমর্থন করার ছবি দিয়ে একজন লিখেছেন, “কেমন ভারতীয় এই সানিয়া মির্জা?”
অধিকাংশ নেটিজেনের মতে, একজন ভারতীয় হয়েও দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সানিয়া মির্জা। অনেকে আরও এক ধাপ এগিয়ে দেশদ্রোহিতার অভিযোগও এনেছেন। আইনমাফিক শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। তবে উল্টো সুরও দেখা গিয়েছে। তাঁরা টেনিস তারকা সানিয়ার মির্জার পাশে দাঁড়িয়েছেন। তিনি যে আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে থাকেন এবং ভারতের হয়ে একাধিক পদক জিতে দেশকে গৌরবান্বিত করেছেন, তা মনে করিয়ে দিয়েছেন তাঁরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE