ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানের বিপক্ষে তামিমের খেলা নিয়ে এইমাত্র পাওয়া নতুন খবর
হাতের আঙুলের চোট সারিয়ে তুললে তামিমকে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে খেলার সুযোগ করে দেওয়ার পরিকল্পনা ছিল বিসিবির। তবে এখনও পুরোপুরি সেরে না ওঠায় এই রাউন্ডে খেলা হচ্ছে না তামিমের। বিসিবি তাই এখন ষষ্ঠ রাউন্ডে তামিমকে খেলার সুযোগ করে দেওয়ার কথা ভাবছে।
এ ব্যাপারে ফিজিও বায়েজিদ ইসলাম গণমাধ্যমকে তামিমের চোটের সর্বশেষ অবস্থার কথা জানিয়ে বলেন, ‘তামিমের হাতের বৃদ্ধাঙ্গুলে যে ফ্র্যাকচার হয়েছিল তার পুনর্বাসন প্রক্রিয়া এখন চলছে। পুনর্বাসনের প্রায় ২ সপ্তাহ চলে গেছে। উন্নতি হচ্ছে। স্পিন বোলিংয়ের বিপক্ষে দিনকে দিন ভালো খেলছে। রেঞ্জ অব মোশনসহ বাকি সবকিছুই ভালো হচ্ছে। কিন্তু পেসের বিরুদ্ধে খেলতে এখনও স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তাই বলা যায় এখনও পুরোপুরি সেরে ওঠেনি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কত ভাগ রিকভারি হয়েছে এভাবে বলা যাবে না, এডজাস্টমেন্ট লাগবে। সেরে ওঠার জন্য যতটুক সময় লাগে ততটুক সময় আমরা তাকে দিয়েছি। সেও ভালোভাবে ওভারকাম করেছে। আশা করছি পাকিস্তান সিরিজের আগেই সেরে উঠবে।’
তিনি আরও বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ওকে এনসিএলের পঞ্চম রাউন্ডে খেলানোর। এই মুহূর্তে মনে হচ্ছে এনসিএল খেলতে পারবে না। তবে চেষ্টা করব ষষ্ঠ রাউন্ডে খেলানোর। এখন পর্যন্ত যে অবস্থা তাতে শঙ্কা থেকে যাচ্ছে। এখনও বলা যাচ্ছে না।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE