ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেমিফাইনাল হেরে আগামীকাল বাংলাদেশে আসবে পাকিস্তান

২০২১ নভেম্বর ১২ ১৬:২৯:৫১

সেমিফাইনাল হেরে আগামীকাল বাংলাদেশে আসবে পাকিস্তান

রুম কোয়ারেন্টিন শেষ করে আগামী ১৬, ১৭ এবং ১৮ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সারবে পাকিস্তান। এদিকে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে তিনটি টি-টোয়েন্টি খেলবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী ২৩ নভেম্বর চট্টগ্রামের রওনা করবে তারা। এরপর সেখানে ২৪ এবং ২৫ নভেম্বর অনুশীলন শেষ করে আগামী ২৬ নভেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে প্রথম টেস্ট।

পহেলা ডিসেম্বর ঢাকায় ফিরবে পাকিস্তান। এরপর ২ ও ৩ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ ডিসেম্বর। টেস্ট সিরিজ শেষ করে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে বাবররা।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত