ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সেমিফাইনাল থেকে বিদায়ের পর পাকিস্তানকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন আফ্রিদি
ঘোষণা দিয়েই বিশ্বকাপ মাতিয়েছেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। তাদের দুর্দান্ত উদ্বোধনী জুটিতে পাকিস্তানের জয়ের পথ আরও সহজ হয়ে যায়। ভারতের বিপক্ষে ১০ উইকেটের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান বড় কিছুরই ইঙ্গিত দিয়েছিল। গ্রুপ পর্বে সবগুলো ম্যাচেই দাপটের সাথে জয় পায় তারা। ফলে দলটির প্রতি সমর্থকদের প্রত্যাশা আরও বৃদ্ধি পায়।
অপরাজিত থেকে সেমিফাইনাল খেলতে নামে বাবরের দল। টুর্নামেন্টে মাত্র একটি ম্যাচ, সেটিও আবার নকআউট ম্যাচে হেরে ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। পাকিস্তানের দেওয়া ১৭৭ রানের লক্ষ্য ৬ বল হাতে রেখেই টপকে যায় অস্ট্রেলিয়া। ফলে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
দল হেরে গেলেও তাদের পাশেই দাঁড়িয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। সাবেক অধিনায়ক আফ্রিদি তো বলছেন, এই দলটি আগামী বছরের বিশ্বকাপ জিততে পারবে বলে তার দৃঢ় বিশ্বাস আছে। অবশ্য এই টুর্নামেন্টে পাকিস্তানের শরীরী ভাষা দেখে এটা বলা খুব একটা ভুলও না। তবে আফ্রিদির ভবিষ্যদ্বাণীর ভবিষ্যৎ তো সময়ই বলে দিবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আফ্রিদি বলেন, “ছেলেরা, দারুণ লড়াই করেছ। তোমরা আমাদেরকে গর্বিত করেছ। টুর্নামেন্ট জুড়েই তোমাদের প্রচেষ্টা দুর্দান্ত ছিল। অস্ট্রেলিয়াও ভালো খেলেছে। আমার সত্যিই মনে হচ্ছে, এই দলটি আগামী বিশ্বকাপ জিততে পারবে। আমাদের শুধু প্রয়োজন, খেলোয়াড়দের পাশে থাকা।”
প্রসঙ্গত, ২০২২ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়। মূলত এই আসরটি হওয়ার কথা ছিল ২০২০ সালে। কিন্তু করোনাভাইরাসের থাবায় সেটি স্থগিত করে দেওয়া হয় এবং পিছিয়ে যায় ২০২২ সালে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE