ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সেমি ফাইনাল থেকে বিদায় নেয়ার পর যে একটি কারণকে দোষলেন বাবর আজম
দ্বিতীয় সেমি ফাইনালে পাকিস্তানকে অজিরা হারিয়েছে ৫ উইকেটের ব্যবধানে। প্রথমে ব্যাটিং করা পাকিস্তান স্কোরবোর্ডে ১৭৬ রান জমা করলে জবাব দিতে নামা অস্ট্রেলিয়া দল শুরুতে কিছুটা পিছিয়ে পড়লেও শেষের দিকে ম্যাথু ওয়েডের বিধ্বংসী ব্যাটিংয়ে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ওয়েড অবশ্য ম্যাচ জেতানোর আগেই ফিরতে পারতেন সাজঘরে। শাহিন আফ্রিদির করা বলে হাসান আলি ক্যাচ মিস করলে তাই কাল হয়ে দাঁড়িয়েছিল গোটা পাকিস্তান দলের জন্য।
এদিকে ম্যাচশেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম জানিয়েছেন ম্যাচের পরিকল্পনা ঠিক থাকলেও শেষের দিকে অজিরা যে সুযোগ পেয়েছে তা কাজে লাগাতে পেরেছে তারা। সেমি ফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচে ভুলের মাশুল দিতেই হয় এমনটাও মেনে নিয়েছেন বাবর।
সেমি ফাইনাল থেকে বিদায় নেয়ার পর বাবর আজম বলেন, ‘’আমার মনে হয় প্রথম ইনিংসে ব্যাট করে যত রান করার পরিকল্পনা করেছিলাম সেটাই করতে পেরেছি। কিন্তু অস্ট্রেলিয়ার ইনিংসের শেষের দিকে ওদের বড্ড বেশি সুযোগ দিয়েছি আমরা। বড় দলকে এ রকম সুযোগ দিলে তার মূল্য চোকাতেই হয়। ক্যাচ হাতছাড়া করাটাই ম্যাচের মোড় ঘোরানো মুহূর্ত। ওটা নিয়ে নিলে ম্যাচের পরিস্থিতি অন্য রকম হতে পারত।‘’
সেমি ফাইনালে হারলেও গোটা ম্যাচে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অধিনায়ক বাবইর। তিনি যোগ করেন,
‘’গোটা টুর্নামেন্ট জুড়ে যে ধরনের ক্রিকেট আমরা খেলেছি তাতে অধিনায়ক হিসেবে আমি সন্তুষ্ট। আশা করা যায় এই হার থেকে শিক্ষা নিয়ে পরের বিশ্বকাপে আরও শক্তিশালী হয়ে আমরা নামতে পারব। শুরু থেকে ভাল খেলতে থাকলে এ রকম ছোটখাটো ভুল হয়েই থাকে। সেগুলোই শেষ দিকে বড় প্রভাব ফেলে। আমরা ক্রিকেটারদের কিছু ভূমিকা দিয়েছিলাম এবং সেটা ওরা ভাল ভাবেই পালন করেছে। পাশাপাশি এখানে দর্শকদের সমর্থনও ভালই পেয়েছি।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE