ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
নিজেরাই নিজেদের হারিয়ে দিলেন বাবররা
এর পর একের পর এক ম্যাচে খেলতে নামেন এবং জেতেন। বল হাতে শাহিন আফ্রিদি, হাসান আলি, হ্যারিস রউফ, ইমাদ ওয়াসিমরা ত্রাস হয়ে ওঠেন ব্যাটারদের। সব চেয়ে অবাক করে পাকিস্তানের ফিল্ডিং। চরম ফিট দল নিয়ে বিশ্বকাপের মঞ্চে খেলতে নেমেছিলেন বাবররা। সেই সঙ্গে দলে ছিলেন অভিজ্ঞ শোয়েব মালিক, মহম্মদ হাফিজের মতো ক্রিকেটাররা। যাঁরা জানেন কঠিন ম্যাচ কী ভাবে বার করতে হয়। লিগ পর্বে কঠিন প্রতিপক্ষ ছিল শুধু ভারত এবং নিউজিল্যান্ড। সেই দুই দলকেই হেলায় হারিয়ে এগিয়ে চলে বাবরদের অশ্বমেধের ঘোড়া। নামিবিয়া, আফগানিস্তান বা স্কটল্যান্ডের পক্ষে তাঁদের আটকানো সম্ভব ছিল না, তা হলও না।
পাকিস্তান শুধু ম্যাচ জেতেনি, লিগ পর্বে হৃদয় জিতে নিয়েছিল। মরিয়া লড়াই দেখা যাচ্ছিল তাঁদের মধ্যে। বিশ্বকাপে আসার আগে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড বাবরদের দেশে ম্যাচ খেলতে অস্বীকার করে। সেই অপমানের শোধ নেওয়ার খিদে দেখা যাচ্ছিল ইমরান খানদের দেশের ছেলেদের মধ্যে। ১৯৯২ সালের বিশ্বকাপ দলের সঙ্গে তুলনা শুরু হয়ে যায় বাবরের দলের।
কিন্তু সেই সব আশা ভেঙে যায় বৃহস্পতিবার। অস্ট্রেলিয়ার সামনে স্নায়ুর চাপ ধরে রাখতে পারল না পাকিস্তান। হতাশ পাকিস্তানের ছবি দেখল বিশ্ব। হার না মানা জেদ যেন গ্রুপ পর্বে রেখেই সেমিফাইনাল খেলতে এসেছিলেন তাঁরা। ডেভিড ওয়ার্নার পাল্টা মারতেই লাইন লেংথ হারিয়ে ফেললেন হাসান আলিরা। যে দলের ফিল্ডিং অবাক করেছিল গ্রুপ পর্বে, সেই পাকিস্তানের হাসান আলি ক্যাচ ফেললেন গুরুত্বপূর্ণ সময়। ১৯তম ওভারে আফ্রিদির বলে ক্যাচ তোলেন ম্যাথু ওয়েড। পাল্টে যেতে পারত ম্যাচের রং। কিন্তু জীবন পেয়ে আর অপেক্ষা করেননি অভিজ্ঞ ওয়েড। পর পর তিনটি ছয় মেরে ম্যাচ শেষ করে দেন তিনি। সেমিফাইনালেই জয়রথ থেমে যায় বাবরদের।
মাঠের মধ্যে মুখ ঢেকে বসে পড়েন আফ্রিদি। যে গতিতে এগিয়ে যাচ্ছিলেন তাঁরা হঠাৎ হ্যাঁচকা টানে তাঁদের মাটিতে নামিয়ে আনেন ওয়েডরা। বিশ্বকাপ জিততে জানে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বে সেরা হতে না পারলেও নক আউট পর্বে সব সময়ই ভয়ঙ্কর তারা। সেটাই বুঝিয়ে দিলেন বৃহস্পতিবার। শেষ বল অবধি স্নায়ুর চাপ ধরে রাখল। লড়াই চালিয়ে গেল অস্ট্রেলিয়া। ৬ বল বাকি থাকতেই পাকিস্তানের ছুটি করে দিল তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE