ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
জ্বর শরীরে ছক্কা মেরে বিশ্বরেকর্ড করলেন রিজওয়ান
বৃহস্পতিবার (১১ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে করলেন আরও এক বিশ্বরেকর্ড। লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে ছক্কা মেরে রিজওয়ান গড়লেন এক বছরে এক হাজার রান করার বিশ্বরেকর্ড।
এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড আগেই করেছিলেন রিজওয়ান। আজ ব্যাটিংয়ে নামার আগে চলতি বছর ১০০০ রান করতে রিজওয়ানের দরকার ছিল মাত্র ৩৪ রান।
ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পার হাত থেকে পাওয়া ‘জোড়া জীবন’ ভালোমতোই উপভোগ করেন এ ডানহাতি ওপেনার। একের পর এক বাউন্ডারিতে অজি বোলারদের নাজেহাল করতে থাকেন।
ইনিংসের ১২তম ওভারে আসে সেই মাহেন্দ্রক্ষণ। তৃতীয় বলে জাম্পাকে ডিপ স্কয়ার লেগ দিয়ে স্লগ সুইপে ছক্কা হাঁকিয়ে রিজওয়ান ঢুকে যান ইতিহাসের পাতায়। এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ছুঁয়ে ফেলেন ১০০০ রানের মাইলফলক।
চলতি বছর ১ হাজার রান করতে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের লেগেছে মাত্র ২০ ইনিংস। ২০২১ সালে এখন পর্যন্ত ১০৩৩ রান করে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ান।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তারই সতীর্থ, পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২০২১ সালেই সমান সংখ্যক ২৩ ম্যাচ খেলে বাবরের সংগ্রহ ৮২৬ রান। তৃতীয় স্থানে থাকা আইরিশ ব্যাটার পল স্টার্লিং ২০১৯ সালে ২০ ম্যাচ খেলে করেছেন ৭৪৮ রান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE