ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
যে কারনে দলকে ফাইনালে তুলেও উল্লাস করেনি নিশাম
পরিসংখ্যানটা দেখে মনে হবে হয়তো ম্যাচের ফল সহজেই হয়েছে। কিন্তু যারা খেলা দেখেছেন কেবল তারাই বলতে পারবে কতটা উত্তেজনাপূর্ণ ছিল। আর সেই উত্তেজনা উপহার দেওয়ার অন্যতম কারিগর ছিলেন কিউই অলরাউন্ডার জেমি নিশাম। তিনি যখন মাঠে নামেন তখন ম্যাচ ইংল্যান্ডের দিকে প্রায় হেলে পড়েছে। জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ২৯ বলে ৬০ রান। আর ১৬ ওভার শেষে সমীকরণ দাঁড়ায় ২৪ বলে ৫৭ রান। তখন সবাই ভেবেছিল, আবারও হয়তো নকআউট পর্বে ইংল্যান্ড বাধার মুখে কেন উইলিয়ামসনের দল।
কিন্তু দলটা যে নিউজিল্যান্ড। ঠিক ওই মুহূর্তেই ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন জেমি নিশাম। ১৭তম ওভারে বল করতে আসেন ইংলিশ পেসার ক্রিস জর্ডান। ওই ওভারটিতে মোট ২৩ রান তুলে কিউইরা, যার মধ্যে ১৯ রানই করেন নিশাম। ১৮তম ওভারের শেষ বলে নিশাম আউট হওয়ার আগে করে যান ১১ বলে ২৭ রান। পরে ১৯তম ওভারেই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ড্যারিল মিচেল।
এর মধ্য দিয়ে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছালো নিউজিল্যান্ড। পাশাপাশি ইংল্যান্ড বাধাও পার হলো। কারণ, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ও ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে এই ইংলিশদের কাছে হেরেই স্বপ্নভঙ্গ হয়েছিল কিউইদের। এবার আর সেটির পুনরাবৃত্তি হয়নি। তাইতো ম্যাচ জয়ের পর তাদের উল্লাস ছিল চোখেপড়ার মতো। এমনকি সবসময় নিরুত্তাপ থাকা কেন উইলিয়ামসনের মুখেও ছিল উল্লাসের হাসি। কিন্তু ব্যতিক্রম ছিলেন জেমি নিশাম। তাকে কোনো আনন্দ করতে দেখা যায়নি। নিশ্চুপ হয়ে বসে ছিলেন। অথচ ম্যাচ জয়ের নায়ক কিন্তু তিনিও।
তাইতো সবার প্রশ্ন, সবসময় আমুদে থাকা জেমি নিশাম উদযাপন করেননি কেন? জবাবে তিনি যা শুনালেন তার জন্য বেশ প্রশংসাও কুড়াচ্ছেন। কিউই এ অলরাউন্ডার বলেন, ‘কাজ কী শেষ হয়ে গেছে? আমার মনে হয় না।’ অর্থাৎ তিনি দেশকে শিরোপা জিতিয়ে তার পরই উদযাপন করবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE