ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
সেমি ফাইনাল থেকে বিদায় নিয়ে সরাসরি যে বিষয়টা দুষলেন অধিনায়ক মরগান
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমি ফাইনালে ১৬৬ রানের লড়াকু পুঁজি নিয়েও শেষ মুহূর্তে গিয়ে হারতে হয়েছে ইংল্যান্ডকে। প্রথমে ব্যাটিং করা ইংলিশরা ওপেনার জস বাটলারের ২৯ রানের সাথে মালানের ৩০ বলে ৪১ রানের সাথে মঈন আলি অপরাজিত ছিলেন ৩৭ বলে ৫১ রানে। মঈন আলির এই ইনিংসে ছিলো ২টি ছক্কা ও ৩টি চার।
জবাবে খেলতে নেমে এক ওভার হাতে রেখেই জয় নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে দিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। যেখানে ৪৭ বলে ৭২ রান করে অপরাজিত ছিলেন ডেরেল মিচেল।
নিউজিল্যান্ডের বিপক্ষে এমন ম্যাচ হেরে ফাইনালের আগে বিদায় নেয়ার পর ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান নিউজিল্যান্ডের ক্রিকেটারদের প্রশংসা করার পাশাপাশি নিজেদের শেষ চেষ্টার কথাও জানিয়েছেন।
মরগান বলেন, ‘’দুই দলই দক্ষতার দিক দিয়ে খুব কাছাকাছি ছিল আজকের ম্যাচে। এই জয়ের সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার কেন উইলিয়ামসন ও তার দলের। তারা আজকে আমাদের ছাড়িয়ে গেছে।‘’
ফাইনালের আগেই বাদ পরে গেলেও নিজেদের চেষ্টার কথা জানিয়ে মরগান আরও বলেন, ‘’আমরা টুর্নামেন্টে আমাদের সেরাটা দিয়েই খেলেছি। ছেলেদের জন্য সত্যিই আমি গর্বিত। এই টুর্নামেন্টে তারা নিজেদের সবটুকুই দিয়েছে। ম্যাচের ১৭ ও ১৮তম ওভার পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এমনটা মনে করেছিলাম। যেখানে ডট বল করার কথা আমরা সেটা করতে পারছিলাম না। আমরা ছক্কা হাঁকাতে গিয়ে কষ্ট করতে হয়েছে। আমরা মাঠে চেষ্টা চালিয়ে গিয়েছিলাম ব্যাট হাতে। তবে আমরা বাউন্ডারি হাঁকাতে না পারায় রান এক জায়গায় থেমে গিয়েছিলো।‘’
‘’নিশামকে কৃতিত্ব দিতেই হয়। আউট হবার মত বলে সে ছক্কা বের করতে পেরেছে। এই মুহূর্তে ক্রিকেটকে ভালোবাসি আমরা। মাঠে এবং মাঠের বাইরে সব জায়গাতেই উভয় দলই পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়।‘’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE