ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
অবশেষে সুখবর মিলল সাকিবের
বিশ্বকাপে সময়টা ভালো কাটেনি বাংলাদেশের। একরাশ হতাশা নিয়ে দেশে ফেরত আসা টাইগাররা সুপার টুয়েলভ পর্বে জিততে পারেনি কোনো ম্যাচ। দলের এমন বেহাল দশা থাকলেও আশার আলোটুকু জ্বলছিলো কেবল কয়েকজনের ব্যক্তিগত অর্জনের উপর ভিত্তি করেই।
এবারের বিশ্বকাপে সাকিব আল হাসান দেশের জার্সিতে খেলেছেন সর্বমোট ৬টি ম্যাচ। প্রথম রাউন্ডের তিন ম্যাচের সাথে সুপার টুয়েলভ পর্বে গিয়েও এই অলরাউন্ডার মাঠে নামতে পেরেছেন তিন ম্যাচে। বাকি দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন ইনজুরিতে পড়ে।
তবে সবগুলো ম্যাচ না খেলতে পারলেও ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ কার্তিক তার সেরা বিশ্বকাপ একাদশে জায়গা দিয়েছেন সাকিব আল হাসানকে। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই একাদশে রয়েছেন সাকিব।
অন্যদিকে ভারতীয় দল থেকেও মাত্র একজন ক্রিকেটার রয়েছে দীনেশ কার্তিকের বিশ্বকাপ একাদশে। তিনি হলেন পেসার জাসপ্রিত বুমরাহ। ভারতের একজন থাকলেও এই একাদশের অধিনায়ক বাবর আজম সহ আরেক পাকিস্তানি শাহিন আফ্রিদিও রয়েছেন।
এছাড়া ইংল্যান্ডের দুইজন, শ্রীলঙ্কার দুইজন এবং দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের রয়েছেন একজন করে ক্রিকেটার।
বিশ্বকাপের এবারের আসরে ছয় ম্যাচে সাকিব আল হাসান ব্যাট হাতে করেছেন ২১.৮৩ গড়ে রান করা সাকিবের স্ট্রাইকরেট ১০৯.৩৫। তার ব্যাট থেকে সর্বমোট এসেছে ১৩১ রান। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ছিলো ৪৬ রানের।
বল হাতে সাকিব আল হাসান দখলে নিয়েছেন ১১টি উইকেট। ৫.৫৯ ইকোনোমিতে বোলিং করা সাকিবের সেরা বোলিং ফিগার মাত্র ৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার।
এক নজরে দেখে নেয়া যাক দীনেশ কার্তিকের সেরা বিশ্বকাপ একাদশ
বাবর আজম (অধিনায়ক), জস বাটলার, চারিথ আসালাঙ্কা, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মঈন আলি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ, শাহিন শাহ আফ্রিদি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE