ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আশরাফুলকে সতর্ক করল বিসিবি
তবে বায়ো-বাবলের জটিলতার কারণে সতর্ক করে দেওয়া হয়েছে অ্যাশকে। লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেট খেলে আসলেও অ্যাশের বিপক্ষে এমন অভিযোগ উঠেছে এবারই প্রথম। যার ফলে সতর্কবার্তাতেই সীমাবদ্ধ থাকছে বোর্ড। পরবর্তীতে একই অভিযোগ উঠলে সেক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে বিসিবির তরফ থেকে।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কম্পিউটার অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু বলেন, ‘আম্পায়াররা মনে করেছে ওর (আশরাফুল) দুই একটা বল সাসপেক্টেড হতে পারে। যেহেতু ম্যাচের ভিডিও আছে, সেগুলো আমরা দেখবো। যদি সেখানে সমস্যা খুঁজে পাওয়া যায়, তাহলে প্রথমবারের মতো তাকে আমরা সতর্ক করে দেব।’
আগে এমন অভিযোগ না ওঠায় এখনই কোনো ব্যবস্থা নিচ্ছে না বোর্ড। বায়ো-বাবলের জন্য ম্যাচ খেলতে সমস্যা হবে জানিয়ে নাসু বলেন, ‘এখনই আশরাফুলকে কোনো বোলিংয়ের পরীক্ষা দেওয়া লাগছে না। তবে আপাতত সতর্কবার্তা শুনতে হচ্ছে তারকা এই ক্রিকেটারকে।’
‘যেহেতু খেলোয়াড়রা বায়ো-বাবলের ভেতর রয়েছেন, তাই আপাতত তার বোলিং পরীক্ষা করানো হবে না। পরীক্ষা করাতে হলে তাকে বায়ো-বাবল ভেঙে নিয়ে আসতে হবে, আবার পরীক্ষা দিয়ে তিনদিনের কোয়ারেন্টিন করে যোগ দিতে হবে দলের সঙ্গে। এতে করে বেশ কিছু ম্যাচ খেলতে পারবেন না তিনি। তাই আপাতত আমরা তাকে সতর্ক করছি সামনে যাতে এমন অভিযোগ না ওঠে,’ যোগ করেন তিনি।
বিকেএসপিতে এনসিএলের চতুর্থ রাউন্ডে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ১০ ওভার বোলিং করেছিলেন আশরাফুল। ৩৯ রান খরচায় ঝুলিতে পুরতে পারেননি একটি উইকেটও। সেই ম্যাচটি চট্টগ্রাম ইনিংস ও ৭৩ রানে ইতিমধ্যেই জিতে নিয়েছে। চলতি এনসিএলে নিয়মিতই বল করেছেন আশরাফুল। লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে ৫৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE