ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ইংল্যান্ডকে ক্রিকেটের স্পিরিট শেখালেন মিচেল
এবার সেই ইংল্যান্ডকেই ক্রিকেটের স্পিরিটের পাঠ পড়ালেন নিউজিল্যান্ড ওপেনার ডারিল মিচেল। নিজের আচরণ দিয়ে বুঝিয়ে দিলেন, ক্রিকেটকে কেন ভদ্রলোকের খেলা বলা হয়।
বিশ্বকাপের সেমিফাইনালের মতো বড় ম্যাচ। তার ওপর জয়ের জন্য ৩ ওভারে দরকার ৩৪ রান। এমন গুরুত্বপূর্ণ সময়ে প্রতিটা রানের মূল্য কতটা, তা বোঝার জন্য ক্রিকেট বিশেষজ্ঞ হওয়ার দরকার হয় না। অথচ সুযোগ থাকা সত্ত্বেও ডারিল মিচেল রান নেননি শুধুমাত্র বোলার আদিল রশিদের সামনে অনিচ্ছাকৃত বাধা সৃষ্টি করেছিলেন বলে।
১৭.১ ওভারে রশিদের বল সামনের দিকে ঠেলে দিয়েই রান নিতে উদ্যত হন জিমি নিশাম। ওভার দ্য উইকেট বল করা রশিদ ফলো-থ্রুয়ে বল ধরার চেষ্টা করেন। তবে নন-স্ট্রাইকার ব্যাটসম্যান মিচেলের সাথে ধাক্কা লাগে তার। মিচেল মোটেও ইচ্ছাকৃতভাবে রশিদের পথে বাধা হয়ে দাঁড়াননি। ক্রিকেটে এমন হামেশাই দেখা যায় এবং বোলার বল ধরতে না পারলে রান নিতেও দেখা যায় ব্যাটসম্যানদের।
তবে এদিন রশিদের পথে বাধা হয়েছিলেন বলেই রান নেননি মিচেল। সেই বলে অনায়াসে ২ রান সংগ্রহ করতে পারত নিউজিল্যান্ড। তবে ম্যাচ শেষে হেসেছে নিউজিল্যান্ডই। তারা রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে টি২০ বিশ্বকাপের ফাইনালে চলে গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE