ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাটলারের ‘আত্মহত্যা’, বিপদে ইংল্যান্ড
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইনিংসের দশ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ৬৭ রান। সাজঘরে ফিরে গেছেন দুই ওপেনার জনি বেয়ারস্টো (১৭ বলে ১৩) ও জস বাটলার (২৪ বলে ২৯)। এখন খেলছেন ডেভিড মালান ও মইন আলি।
আবুধাবিতে টস জিতে ইংল্যান্ডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক উইলিয়ামসন। ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ সতর্ক সাবধানী ছিল ইংলিশদের। প্রথম তিন ওভারে আসে মাত্র ১৩ রান।
ট্রেন্ট বোল্টের করা চতুর্থ ওভারের প্রথম দুই বলেই বাউন্ডারি হাঁকান জস বাটলার। এক বল পর অতিরিক্ত বাউন্সে ওয়াইডসহ চার হজম করেন বোল্ট। সেই ওভার থেকে ১৬ রান নিয়ে নিজেদের রান রেট উন্নতি করে ইংল্যান্ড।
টিম সাউদির করা পঞ্চম ওভারে এক বাউন্ডারিসহ ৮ রান নিলে পাঁচ ওভার শেষে স্কোর দাঁড়ায় বিনা উইকেটে ৩৭ রান। পাওয়ার প্লে'র শেষ ওভারে প্রথমবারের মতো আক্রমণে আসে অ্যাডাম মিলনে। তার প্রথম বলেই সাজঘরের পথ ধরেন বেয়ারস্টো।
অফস্ট্যাম্পের বাইরের বলটি কভার ড্রাইভ করেছিলেন ডানহাতি ওপেনার। কিন্তু পার করতে পারেননি মিড অফে দাঁড়ানো উইলিয়ামসনকে। দারুণ এক ডাইভে সেই বল তালুবন্দী করেন কিউই অধিনায়ক। থার্ড আম্পায়ার রিপ্লে দেখে আউট নিশ্চিত করেন।
পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৪০ রান। সেখান থেকে পরের দুই ওভারে দলীয় পঞ্চাশ পূরণ করেন ডেভিড মালান ও জস বাটলার। তবে দলীয় পঞ্চাশ হওয়ার পরপরই ড্রেসিংরুমে ফিরে যান ফর্মে থাকা বাটলার।
ইশ সোধির করা নবম ওভারের প্রথম বলেই রিভার্স সুইপ খেলতে গিয়েছিলেন বাটলার। কিন্তু বল তার ব্যাটে না লেগে আঘাত হানে প্যাডে। কিউই ফিল্ডারদের আবেদনে সাড়া দেন আম্পায়ার কুমার ধর্মসেনা। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি বাটলার।
আউট হওয়ার আগে চারটি চারের মারে ২৪ বলে ২৯ করেছেন বাটলার। দশম ওভারে আউট হতে পারতেন মালানও। জিমি নিশামের বলে মালানের ব্যাটের কানা ছুঁয়ে যাওয়া বলটি গ্লাভসবন্দী করতে পারেননি উইকেটরক্ষক ডেভন কনওয়ে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE