ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
মাঠের বাইরের ঘটনায় উল্টো শক্তিশালী হয়েছে দক্ষিণ আফ্রিকা
গত ২৬ অক্টোবর দুবাইয়ে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের কিছুক্ষণ আগের ঘটনা। হঠাৎই শোনা যায়, প্রোটিয়া উইকেটরক্ষক ব্যাটার কুইন্টন ডি কক খেলছেন না। কারণ হিসেবে জানা যায়, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ব্ল্যাক লাইভ ম্যাটার্সের (বিএলএম) সমর্থনে হাঁটু গেড়ে বসেননি ডি কক।
যে কারণে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের (সিএসএ) চক্ষুশূল হয়েছিলেন ডি কন। সতীর্থ ও দেশটির সাবেক ক্রিকেটাররা এরপর কুইন্টনের পাশে দাঁড়ান। যা তাদেরকে দল হিসেবে গড়ে উঠতে ভূমিকা রেখেছে বলে মনে করছেন বাভুমা।এই ব্যাপারে প্রোটিয়া অধিনায়ক বলেছেন, ‘মাঠের বাইরের ঘটনা আমাদের অনেক চাপে ফেলেছিল। যা দলের জন্য বিশাল বড় চ্যালেঞ্জ ছিল।
তবে আমার বিশ্বাস, এই সমস্যা আমরা কাটিয়ে উঠতে পেরেছি। যা দল হিসেবে আমাদের শক্তিশালী করেছে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেদিন দক্ষিণ আফ্রিকা জয় নিয়েই মাঠ ছেড়েছিল। এরপর টানা তিন ম্যাচ জিতেছে তারা। যা দল হিসেবে প্রোটিয়াদের শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়ানোরই ইঙ্গিত দেয়। ডি ককের ঘটনা সম্পর্কে বাভুমা আরও বলেছেন, ‘আমি যে সমস্যায় পড়েছি, তা খুব কম মানুষই পড়ে।
এসব ক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর সময় থাকে না। তবে সতীর্থদের ধন্যবাদ। কারণ অমন মুহূর্তে তারা একে অপরের পাশে ছিল।’ সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের চারটিতে জিতেও অবশ্য সেমিফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। বাভুমার মতে, এখানে নেট রানরেটই প্রভাব ফেলেছে। তার ভাষ্য, ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচটিই আমাদের সেমিতে উঠতে দেয়নি। ঐ ম্যাচে বাংলাদেশকে বিধ্বস্ত করে নেট রানরেট বাড়িয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE