ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানে ৫ ম্যাচের সাথে বাড়তি আরও ২টি টি-টোয়েন্টি খেলতে রাজি ইংল্যান্ড
এবার পরবর্তী পাকিস্তান সফরে বাড়তি দুটি টি-টোয়েন্টি খেলতে রাজি হয়েছে ইসিবি।আগামী বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে পাঁচটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ইংল্যান্ডের। পিসিবি ও ইসিবি এই সিরিজের সাথে যোগ করেছে আরও দুটি টি-টোয়েন্টি। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে খোদ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্বকাপের আগমুহূর্তে পাকিস্তানে ইংল্যান্ড দলের টি-টোয়েন্টি সিরিজ বাতিল করার ঘটনায় ইসিবি ও পিসিবির মধ্যে মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়। সেই দূরত্ব ঘোচাতে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন পাকিস্তান সফরে গিয়েছেন।
সেখানে তিনি বৈঠক করেছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজার সাথে। দ্বিপক্ষীয় সেই বৈঠকেই দুটি বাড়তি টি-টোয়েন্টি ম্যাচ যুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাকিস্তানে সাতটি টি-টোয়েন্টি খেলে তবেই অস্ট্রেলিয়া বিশ্বকাপে যোগ দেবে ইংল্যান্ড।
ইসিবি দুটি বাড়তি টি-টোয়েন্টি খেলার প্রতিশ্রুতি দেওয়ায় পাকিস্তান ক্রিকেটে বইছে স্বস্তির বাতাস। হামলার হুমকিকে কারণ হিসেবে দেখিয়ে নিউজিল্যান্ড ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ বাতিল করে দেশে ফিরে গেলে ইংল্যান্ডও দুটি টি-টোয়েন্টির সফর বাতিল করে। তবে সেই সিদ্ধান্তের কয়েক সপ্তাহের মধ্যেই ইসিবি সাতটি টি-টোয়েন্টি খেলতে রাজি হল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE