ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এলপিএলে দল পেলেন মিঠুন-তাসকিনসহ ৫ টাইগার ক্রিকেটার
মঙ্গলবার (৯ নভেম্বর) এলপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়। ড্রাফটে বাংলাদেশ থেকে দল পেয়েছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, মেহেদী হাসান রানা, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।
এদের মধ্যে মিঠুন, অপু ও রানা আছেন একই স্কোয়াডে। তাদের দলভুক্ত করেছে ক্যান্ডি ওয়ারিয়র্স। আবার তাসকিন ও আল-আমিনও অভিন্ন স্কোয়াডে খেলবেন। তাদের স্কোয়াডে ভিড়িয়েছে কলম্বো স্টার্স। শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের একটি আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫টি দলের অংশগ্রহণে এলপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা স্ট্যালিয়ন্স।
এলপিএল শুরু হবে আগামী ৫ ডিসেম্বর থেকে, শেষ হবে ২৩ ডিসেম্বর। এর আগে বেশ কয়েকবার সূচি নির্ধারণ করেও দফায় দফায় পরিবর্তন আনতে হয়েছে আয়োজকদের। কারণ দ্বিতীয় সংস্করণ আয়োজনের আগে বেশ কিছু কাজ বাকি ছিল এসএলসির। এলপিএলের প্রথম মৌসুমে খেলা পাঁচ ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকটি এবার বাদ পড়েছে ব্যবস্থাপনার ত্রুটির কারণে। এবার অংশ নেবে জাফনা কিংস, গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা জায়ান্টস, কলম্বো স্টার্স ও ক্যান্ডি ওয়ারিয়র্স।
এলপিএলের প্রথম আসর একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। এবার ভেন্যু সংখ্যা বাড়লেও করোনা মহামারীর কারণে যথারীতি জৈব সুরক্ষা বলয়ে দলগুলোকে রেখে পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে। এবার পাঁচটি দলের বিদেশি আইকন ক্রিকেটারের ভূমিকায় আছেন ক্রিস গেইল, ফাফ ডু প্লেসি, মোহাম্মদ হাফিজ, রভম্যান পাওয়েল ও ইমরান তাহির।
এদের মধ্যে গেইল কলম্বো স্টার্সে, ডু প্লেসি জাফনা কিংসে, হাফিজ গল গ্ল্যাডিয়েটর্সে, পাওয়েল ক্যান্ডি ওয়ারিয়র্সে এবং তাহির ডাম্বুলা জায়ান্টসে খেলবেন। এছাড়া স্থানীয় ক্রিকেটারদের মধ্যে থিসারা পেরেরা জাফনা কিংসে, ইসুরু উদানা গল গ্ল্যাডিয়েটর্সে, দাসুন শানাকা ডাম্বুলা জায়ান্টসে, দুশমন্থ চামিরা কলম্বো স্টার্সে এবং চারিথ আসালাঙ্কা ক্যান্ডি ওয়ারিয়র্সে আইকন ক্রিকেটারের ভূমিকায় রয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE