ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তান সিরিজের আগে হ্যাটট্রিক ফিফটিতে নিজেকে প্রমাণ করলেন মিরাজ
ব্যাটে-বলে প্রস্তুতিটা ততটাই ভালো হচ্ছে মেহেদী হাসান মিরাজের। জাতীয় ক্রিকেট লিগে তিনি ব্যাট হাতে টানা তিন ইনিংসে করেছেন ফিফটি। তাতে রংপুর বিভাগকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে খুলনা বিভাগ। ম্যাচের শেষ দিনে হতে পারে যে কোনো ফল।
লিগের চতুর্থ রাউন্ডে প্রথম স্তরের ম্যাচটিতে ২৪৮ রানের লক্ষ্য তাড়ায় মঙ্গলবার তৃতীয় দিন শেষে রংপুরের সংগ্রহ ১ উইকেটে ৫৩ রান। চতুর্থ ও শেষ দিনে তাদের দরকার এখনও ১৯৫ রান, খুলনার চাই ৯ উইকেট।প্রথম ইনিংসে ৩৫ রানে এগিয়ে থাকা খুলনার দ্বিতীয় ইনিংস থামে এ দিন ২১২ রানে।
আট নম্বরে নেমে মিরাজ করেন ৮৮ বলে ৭ চারে ৫৪ রান।প্রথম ইনিংসে এই অফ স্পিনিং অলরাউন্ডার করেছিলেন অপরাজিত ৭২ রান। আগের রাউন্ডে ব্যাটিংয়ে একমাত্র ইনিংসে করেছিলেন ৬৭। হাত ঘুরিয়ে দ্বিতীয় ইনিংসে ৬টিসহ ম্যাচে নিয়েছিলেন ৮ উইকেট।
চলতি ম্যাচে প্রথম ইনিংসে তিনি নিয়েছেন ৪ উইকেট। আসরে সব মিলিয়ে এখন পর্যন্ত তার শিকার ২৬টি।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ১ উইকেটে ২১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে খুলনা। আগের দিন ১৪ রানে অপরাজিত তুষার ইমরান এ দিন ব্যাটিংয়ে নামেননি শুরুতে। অমিত মজুমদারের সঙ্গী হন ইমরুল কায়েস।
ইমরুল টেকেন কেবল ১১ বল। পেসার আলাউদ্দিন বাবুর অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে স্লিপে মেহেদি মারুফের দারুণ ক্যাচে বিদায় নেন বাঁহাতি ব্যাটসম্যান।একটু পর আলাউদ্দিনের বলেই আলগা শটে বোল্ড হন জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা মোহাম্মদ মিঠুন।
৩০ রানে ৩ উইকেট হারানো দলের স্কোর একশর কাছে নিয়ে যান অমিত ও নাহিদুল ইসলাম।নাহিদুলকে (৪১ বলে ৫১) বোল্ডকে ৬৫ রানের জুটি ভাঙেন নাসির হোসেন। জিয়াউর রহমানকে দ্রুত বোল্ড করে দেন আলাউদ্দিন।১০২ রানে ৫ উইকেট হারানো দলের হাল ধরেন মিরাজ।
এক প্রান্ত আগলে রেখে অমিত ফিফটি করেন ১৮৯ বলে। এরপর আর ইনিংস টেনে নিতে পারেননি বেশিদূর। ২২৪ বলে ৫৫ রান করা ওপেনারকে বোল্ড করেন নাসির।মিরাজ ফিফটি পূর্ণ করেন ৭৯ বলে। চা-বিরতির আগে বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভর বলে সিলি মিড অফে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE