ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
পাকিস্তানে যেতে রাজি নয় যে ক্রিকেটাররা
এই সফরের মাধ্যমে প্রায় ২৩ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখতে যাচ্ছে অজি ক্রিকেটাররা। ইতোমধ্যেই পাকিস্তান সফর নিশ্চিতের খবর জানিয়ে ম্যাচ সূচিও প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে বেশ কয়েকজন অজি ক্রিকেটার এই সফরে যেতে অনীহা প্রকাশ করেছেন- এমনটাই জানিয়েছেন টিম পেইন।
কিছুদিন আগেই নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে গিয়েও ম্যাচ না খেলে ফেরত আসে নিউজিল্যান্ড। এরপর পাকিস্তান সফর বাতিল করেছিল ইংল্যান্ডও। তাই অনেকেরই ধারণা ছিল নিকট ভবিষ্যতে আর কোনো দল পাকিস্তান সফরে যাবে না।পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় আস্থা রাখছে সিএ। সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে দুই দল। অস্ট্রেলিয়ার বেশিরভাগ ক্রিকেটারও বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছে। কিন্তু বেশ কয়েকজন ক্রিকেটার নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।
পেইন বলেন, ‘দলের কয়েকজন সদস্য বোর্ডের পরামর্শে খুশি হয়েছে এবং বাকিরা আরও বিস্তারিত জানতে চায়। সত্যি বলতে, দলের কয়েকজন সদস্য সফরে যেতে স্বাছন্দ্য বোধ করছে না।’
২০১৭ সালে বিশ্ব একাদশের হয়ে ম্যাচ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিলেন পেইন। সেই সফরে পাকিস্তান কড়া নিরাপত্তা দিয়েছিল তাদের। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থায় সেবার মুগ্ধ হয়েছিলেন অজি অধিনায়ক।
সেবারের পাকিস্তান সফর প্রসঙ্গে অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, ‘সেই সফরে আমাদের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল তা আমি আর কখনো দেখিনি। আমাদের মাথার ওপর হেলিকপ্টার ছিল, আমাদের চারপাশে পাঁচ কিলোমিটারের মতো রাস্তা বন্ধ ছিল, প্রতি কিলোমিটারে চেকপোস্ট ছিল এটা সত্যিই অসাধারণ ছিল।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE