ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
৪,৪,৪,৪,৪,৪,৬,৬, ১৫ চার এবং ২ ছক্কায় সেঞ্চুরি ব্যাট হাতে রান পাহাড় তামিমের
চলমান জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের তৃতীয় দিনের খেলায় আগের দিন ৬ উইকেট হারিয়ে ৩৫৩ রান নিয়ে দিন শুরু করা ঢাকা মেট্রো সবকয়টি উইকেট হারিয়ে নিজেদের প্রথম ইনিংসে তারা থামে ৩৯৮ রানের বড় পুঁজি নিয়ে।
অলআউট হবার আগে ঢাকা মেট্রোর জার্সিতে তৃতীয় দিনে সাজঘরে ফিরে যাবার আগে আমিনুল ইসলাম বিপ্লব খেলেন ৮২ রানের ইনিংস। শেষের দিকে এসে আবু হায়দার রনির ব্যাট থেকেও এসেছিল ৫৯ রান।
এদিকে প্রথম ইনিংসে ২৩২ রান করা রাজশাহী তৃতীয় দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে খুব বেশি সুবিধাজনক অবস্থান গড়তে পারেনি। মাত্র ৪১ রানের জুটি বিচ্ছিন্ন হয় তানজিদ হাসান তামিমকে ক্রিজে রেখে অপর ওপেনার অভিষেক মিত্র ব্যক্তিগত ১১ রানে ফিরে গেলে।
তবে তিন নম্বরে নামা আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকিকে সাথে নিয়ে বড় জুটি গড়েন তানজিদ হাসান তামিম। এই দুই ব্যাটসম্যান মিলে ১৬২ রানের জুটি গড়ে দলের স্কোর বড় করতে থাকেন।
এই জুটি অবশ্য বিচ্ছিন্ন হয় আবু হায়দার রনির বলে আমিনুল ইসলাম বিপ্লবের হাতে ক্যাচ দিয়ে তামিম সাজঘরে ফিরে গেলে। তরুণ এই ওপেনারের ব্যাট থেকে দ্বিতীয় ইনিংসে এসেছে ১৪৫ রানের ঝলমলে ইনিংস। ১৭১ বল মোকাবেলায় ১৫টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ১৪৫ রানের এই ইনিংস খেলেন তামিম।
তামিম সাজঘরে ফিরে গেলে দিনের বাকি সময় থিতু ছিলেন জুনায়েদ সিদ্দিকি। ১৯৪ বল মোকাবেলায় ৫৯ রান নিয়ে তৃতীয় দিন শেষে অপরাজিত রয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তৃতীয় দিন শেষে রাজশাহী লিড নিয়েছে ৭৫ রানের। জুনায়েদ সিদ্দিকির সাথে অপর অপরাজিত ব্যাটসম্যান হলেন রকিবুল হাসান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE