ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
দলের বেহাল দশা কাটাতে একজন ব্যাটসম্যানকে ফিরিয়ে আনার কথা জানালেন আশরাফুল
দলের যখন এমন বেহাল দশা তখন সাবেক ক্রিকেটার কিংবা বিশ্লেষকদের মধ্যে চলছে এর ময়নাতদন্ত। জটিল হিসেবের সমীকরণ মেলাতে অবশ্য বিসিবির পক্ষ থেকেও নেয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে ডাকা হয়েছে দলে। সেই সাথে টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজন নিয়োগ দেয়া হয়েছে ইতোমধ্যেই। সেই সাথে সহকারী কোচ হিসেবে সালাউদ্দিনকে নিয়োগ দেয়াও রয়েছে চূড়ান্ত পর্যায়ে।
এদিকে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ দলে যখন পরিবর্তনের সুর তখন টাইগারদের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন টি-টোয়েন্টি দলে আবারও যেন ফিরিয়ে আনা হয় টেস্ট অধিনায়ক মুমিনুল হককে। তার মতে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করে যাওয়া মুমিনুলের অভিজ্ঞতাও কাজে লাগাতে পারবে দল।
নিজের ইউটিউব চ্যানেলে দেয়া এক ভিডিও বার্তায় আশরাফুল বলেন, ‘’আমার কাছে মনে হয় আমরা মমিনুল হককে একদমই ভুলে গিয়েছি। বিশেষ করে সাদা বলে। আমরা যদি শেষে ঢাকা প্রিমিয়ার লিগের টি-টোয়েন্টি টুর্নামেন্টই দেখি সেখানে টপ ৫ রান সংগ্রহ করে তালিকায় রয়েছেন মমিনুল হক। বিপিএল সহ সকল ঘরোয়া ক্রিকেট লীগে সে পারফরম্যান্স করছে।‘’
উল্লেখ্য, সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। যেখানে ব্যাট হাতে মুমিনুল হক ১৫ ইনিংসে করেছিলেন ৩৮৫ রান। ১১৭.৭৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করে যাওয়া মুমিনুলের গড় ছিল ৩৪। টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন লিটল মাস্টার খ্যাত এই ব্যাটসম্যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE