ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সবাই জানে পাকিস্তান কতটা বিপজ্জনক দল : মিচেল মার্শ
পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ জানিয়েছেন, খারাপ ফর্ম সত্ত্বেও তারা আত্মবিশ্বাসী ছিলেন, এবার বিশ্বকাপে ভালো করার ব্যাপারে। মিচেল মার্শ বলেন, ‘বিশ্বকাপের আগের পারফম্যান্স এটাই বার্তা দিচ্ছিল যে, আমাদেরকে এই টুর্নামেন্টে অনেক বেশি সংগ্রাম করতে হবে। তবে আমি মনে করি, যখন আপনি অস্ট্রেলিয়ার লাইনআপের দিকে তাকাবেন, তখন দেখবেন আমরা একটি পূর্ণ শক্তির দল, অভিজ্ঞতায় পরিপূর্ণ। দলটিতে রয়েছে বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড়। এমনকি এ দলের মধ্যে রয়েছেন বিশ্বের সেরা কয়েকজন টি-টোয়েন্টি খেলোয়াড়। সুতরাং, আমরা খুব আত্মবিশ্বাসী ছিলাম।’
তবে, বিশ্বকাপে অনেক শক্তিশালী দল ছিল বলে কিছুটা শঙ্কায়ও ছিলেন মিচেল মার্শ। তিনি বলেন, ‘তবে এখানে অনেকগুলো ভয়ঙ্কর দল ছিল। তবুও আমরা সেমিফাইনালে পৌঁছে গেছি। সুতরাং, যে কোনো কিছুই ঘটুক, আমরা এখন ফাইনালে যেতে চাই।’
বিশ্বকাপে খেলতে আসার আগে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০টি ম্যাচ খেলে ৮টিতেই হেরেছে অস্ট্রেলিয়া। তবে সুপার টুয়েলভে তারা জিতেছে ৫টি ম্যাচের মধ্যে চারটিতেই। গ্রুপ-১ এর রানারআপ হিসেবেই সেমিতে উঠেছে অসিরা। মিচেল মার্শ বলেন, ‘দল হিসেবে আমরা এখন অনেকদুর চলে এসেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দল হিসেবে পারফর্ম করতে পারছি আমরা। দলের মধ্যে এখন দারুণ একটা পরিবেশ বিরাজমান। সেমিফাইনালের আগে আমরা দারুণ একটি ধারাবাহিকতাও পেয়ে গেছি। এটাই দলের জন্য খুব দরকার এবং আমরা এ ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
তবে সেমিতে যেহেতু পাকিস্তান, সে কারণে কিছুটা হলেও চিন্তায় রয়েছেন মিচেল মার্শ। কারণ, পাকিস্তান একমাত্র দল যারা একটি ম্যাচও না হেরে সেমিতে উঠে এসেছে। পাকিস্তান সম্পর্কে মিচেল মার্শ বলেন, ‘সবাই জানে পাকিস্তান কতটা বিপজ্জনক দল। তারা দুর্দান্ত অভিজ্ঞতা পেয়েছে, তাদের বোলিংয়েও দারুণ গভীরতা রয়েছে। তারা একটি অলরাউন্ড দল; কিন্তু আমি মনে করি আমরাও একইরকম। আমরাও দারুণ অভিজ্ঞতা পেয়েছি, ব্যাট এবং বল উভয় দিক দিয়ে আমরা প্রচুর গভীরতাও পেয়েছি। তাই সেমিফাইনালে একটি দারুণ লড়াই হবে বলে আমি মনে করি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE