ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
৬,৬,৬,৪,৪,৬,৪ টানা দুই সেঞ্চুরি ব্যাট হাতে ঝড় তুললেন টাইগার ক্রিকেটার
২৩তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় স্তরের ম্যাচে দ্বিতীয় দিনের লড়াই শেষ হয়েছে চইট্টগ্রাম ও বরিশালের। প্রথম ইনিংসে বরিশালের করা ২৩৬ রানের জবাবে খেলতে না চট্টগ্রাম বিভাগের মাহমুদুল হাসান জয়ের শতকের সাথে অধিনায়ক মুমিনুল হক এবং শাহাদাত হোসেন দিপুর ব্যাটে ভর করে বড় লিডের পথে রয়েছে চট্টগ্রাম।
প্রথম ইনিংসে চট্টগ্রামের হয়ে ওপেনিং করতে নামা পিনাক ঘোষ ও জসিমউদ্দিন মিলে স্কোরবোর্ডে ৩৫ রান তুললে ব্যক্তিগত ২০ রানে সাজঘরে ফিরে যান পিনাক। আরেক ওপেনার জসিমউদ্দিন মাহমুদুল হাসানের সাথে মিলে জুটি গড়লে তা বিচ্ছিন্ন হয় অর্ধশতক থেকে মাত্র ১ রান দূরে থেকে ব্যক্তিগত ৪৯ রানে জসিমউদ্দিন সাজঘরে ফিরে গেলে।
জসিমউদ্দিনের বিদায়ের পর অধিনায়ক মুমিনুল হককে সাথে নিয়ে দেখেশুনে এগিয়ে যেতে থাকেন মাহমুদুল হাসান জয়। শতক হাঁকিয়ে দলকে বড় পুঁজির পথে এনে দিয়ে জয় সাজঘরে ফিরে যান ১২১ রান করে।
২১১ বল মোকাবেলায় জয়ের বড় এই ইনিংসে ছিল ৯টি চার ও ১টি ছক্কার মার। এছাড়া অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকে এসেছে ৮১ রানের ইনিংস।
দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেট হারিয়ে ৩৬৪ রান। ক্রিজে অপরাজিত দুই ব্যাটসম্যান হিসেবে রয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য শাহাদাত হোসেন দিপু (৬৩*) এবং ইরফান শুক্কুর (২৩*)।
উল্লেখ্য, বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যর্থতার পর ক্রিকেটকে ঢেলে সাজানোর পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। যেখানে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটারকে দলে নেয়ার পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের। যার মধ্যে অন্যতম একজন হিসেবেই রয়েছেন তরুণ ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। এই ব্যাটসম্যানকে নিয়ে বোর্ডের বিশেষ পরিকল্পনার কথাও জানা গেছে ইতোমধ্যে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৬-১ গোলে শেষ হওয়া আর্জেন্টিনাকে ধসিয়ে দেওয়া ইতিহাস
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- ব্রাজিল বনাম মিশর হাই-ভোল্টেজ লড়াই: সময়সূচী, একাদশ ও সরাসরি দেখার উপায়
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি