ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
যে কারনে মেসিকে আর্জেন্টিনার হয়ে খেলতে দিতে চায় না পিএসজি
কিন্তু পায়ের পেশির চোট থেকে এখনও সম্পূর্ণ নিরাময় হয়নি তার। যে কারণে আর্জেন্টিনার হয়ে তার খেলতে যাওয়ার সিদ্ধান্তটা ভালো চোখে দেখছে না পিএসজি। ফরাসি ক্লাবটিতে যোগ দিয়ে অবশ্য এখনও নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি মেসি। লিগ ওয়ানে এখনও গোলের দেখা পাননি।
চ্যাম্পিয়ন্স লিগে গোল পেলেও স্বাভাবিক মেসিসুলভ খেলা খেলতে পারেননি তিনি। স্বাভাবিকভাবে এ নিয়েও দুশ্চিন্তায় রয়েছে পিএসজি। একের পর এক চোট পিছিয়ে দিচ্ছে তাকে। তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ ফরাসি ক্লাবটি। আর এ চোটে পড়া অবস্থায় আর্জেন্টিনা দলের ডাক পেয়েছেন মেসি। বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ১৩ নভেম্বর উরুগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর চার দিন পর ঘরের মাঠে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। গুরুত্বপূর্ণ এ ম্যাচ দুটির জন্য ঘোষিত দলে মেসিকে রেখেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
আর্জেন্টাইন কোচের এ সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো। এমনকি মেসিকে খেলতে না দিতে ফিফার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। ফ্রান্সের দৈনিক পত্রিকা লা পারসিয়েনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘যে আমাদের হয়ে খেলার জন্য প্রস্তুত নয় এবং (এখনও) সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছে, তাকে তার জাতীয় দলের সঙ্গে যোগ দিতে আমরা রাজি নই। এর কোনো মানে হয় না এবং এই ধরনের পরিস্থিতিতে ফিফার সঙ্গে আলোচনা করা উচিত।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE