ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল সূচি দেখেনিন
নিয়ম অনুযায়ী, গ্রুপ-এ চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে গ্রুপ-বি’র রানার্সআপ দল। একইভাবে গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন দলের বিপক্ষে লড়বে গ্রুপ-এ’র রানার্সআপ দল। উভয় গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড ও পাকিস্তান। আর রানার্সআপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
গ্রুপ ১ এর চ্যাম্পিয়ন হয়েই শেষ ৪-এ ইংল্যান্ড। সুপার টুয়েলভের ৫ ম্যাচের ৪ টিতে জিতে ৮ পয়েন্ট। তবে জস বাটলার-জেসন রয় ছাড়া বাকিদের ব্যাট খুব একটা হাসেনি। তবে বল হাতে দুর্দান্ত ইংল্যান্ড। অন্যদিকে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ রানারআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কিউইরা। টি-টুয়েন্টিতে দু’দলের ২১ বারের দেখায় ইংলিশরা জিতেছে ১৩টি আর কিউইরা জিতেছে ৭টি ম্যাচ। শেষ হাসিটাও ইংলিশদের। ইংলিশদের বিপক্ষে শেষ দুই ম্যাচই হেরেছে কিউইরা।
২য় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। অন্যদিকে ৫ ম্যাচের ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে সেমি নিশ্চিত করেছে অজিরা। টি-টুয়েন্টিতে দু’দলের ২৩ বারের দেখায় ১৩টিতে জিতেছে পাকিস্তান আর ৯ ম্যাচে জয় পেয়েছে অজিরা। বাকি একটি ম্যাচ বাতিল করা হয়েছিল। এ দুই দলের শেষ ৫ বারের দেখায় ২টিতে পাকিস্তান এবং ২টিতে জিতেছে অজিরা। বাকি একটি ম্যাচ বাতিল করা হয়েছে। তবে শেষ হাসিটা অজিদেরই। শেষ দুই ম্যাচের দুটিতেই পাকিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়েছে অজিরা।
আগামী ১০ নভেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পরদিন ১১ নভেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালে উঠার লড়াইয়ে নামবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। উভয় ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ