ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভারতের ক্রিকেট নিয়ে ভবিষ্যবাণী করলেন গৌতম গম্ভীর
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মেন ইন ব্লু ছয় বছরে তিনটি আইসিসি ট্রফি জিতেছিল – ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ৫০-ওভারের বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি। যার মধ্যে প্রথম দুটি টূর্নামেন্ট জেতার ক্ষেত্রে গৌতম গম্ভীরের অবদান অনস্বীকার্য। কিন্তু ২০১৩-র পর থেকে বৈশ্বিক টূর্নামেন্টে ভারতের জন্য শুধুই হতাশা।
পরবর্তী টূর্নামেন্টগুলিতে ভারত বেশ কিছু ম্যাচে ভালো পারফর্ম করলেও, নক-আউট ম্যাচে এসে বিপক্ষের কাছে এসে পর্যুদস্ত হয়েছে। ভারত ২০১৪ টি-২০ বিশ্বকাপ এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরেছে। ২০১৫ ৫০-ওভারের বিশ্বকাপ, ২০১৬ টি-২০ বিশ্বকাপ এবং ২০১৯ ৫০-ওভারের বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল ভারত। বারবার তীরে এসে তরী ডোবার কারণে বর্তমান অধিনায়ক বিরাট কোহলি এবং প্রধান কোচ রবি শাস্ত্রী প্রায়ই সমর্থক ও ক্রিকেট বিশেষজ্ঞদের সমালোচনার মুখে পড়েছেন।
বর্তমানে ধারাভাষ্যকার গম্ভীর বলেছেন যে রোহিত-দ্রাবিড় জুটি সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের পন্থা অনুসরণ করতে পারে। এই পথে চললে আইসিসি মেগা ইভেন্টে আবার ভারতের সাফল্যের মুখ দেখার সম্ভাবনা বাড়বে বলেই মনে করেন গম্ভীর।
স্টার স্পোর্টসে গম্ভীর বলেছেন, “আমি আশা করি রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় এই ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে এবং ইংল্যান্ডের প্রণালী অনুসরণ করে খুব শীঘ্রই একটি আইসিসি টুর্নামেন্ট জিতবে।”
এই মাসের শুরুতে, দ্রাবিড়কে ভারতের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছিল এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজ দিয়ে তিনি দায়িত্ব শুরু করতে চলেছেন। ২০১৭ থেকে ভারতের জাতীয় কোচ হিসেবে কাজ করে চলা শাস্ত্রীর ২০২১ টি-২০ বিশ্বকাপের পর চুক্তির মেয়াদ শেষ হতে ছলেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE