ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
ভারতের বিদায়ে যা বললেন কিউই অধিনায়ক
শেষ দুই বছরে দুই ভিন্ন বিশ্বকাপ থেকে এই নিউজিল্যান্ডের কারণেই বাদ নিল ভারত। ২০১৯ সালে ৫০ ওভারের বিশ্বকাপে সেমিতে কিউইদের মুখোমুখি হয়েছিল ভারত। সেবারের পর এবারও ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে দিল নিউজিল্যান্ড। মুখোমুখি ম্যাচে ভারতকে হারানোর পর রোববার (৭ নভেম্বর) আফগানিস্তানকে হারানোয় ভারতের বেঁচে থাকার শেষ আশাও মিটে গেল।
আফগানিস্তানের বিপক্ষে ৪২ বলে ৪০ রানের ইনিংস খেলে ঠান্ডা মাথায় দলকে জিতিয়েছেন কিউই অধিনায়ক। তবে ম্যাচের পর অবশ্য ভারত নিয়ে কোনো কথা বলেননি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
উইলিয়ামসন বলেছেন, ‘আফগানিস্তান যে খুব কঠিন দল হবে সেটা ভেবেই আমরা মাঠে নেমেছিলাম। বল হাতে শুরুটা ভালো করতে পেরে কিছুটা ভালো লেগেছিল। দ্রুত ওদের উইকেট নিই এবং গড় রানের চেয়েও কমে ওদের আটকে দেই। আমার মতে, এই উইকেট ১৫০-১৫৫ লড়াকু স্কোর হত। আমাদের দ্রুত তিনটি উইকেটের সঙ্গে মানিয়ে নিতে হয়েছে।’
কিউই অধিনায়ক মনে করছেন, গ্রুপে হয়ত তারা দ্বিতীয় স্থানে থেকেই পরের পর্বে যাবেন। সেই মতো তাদের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের। সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে উইলিয়ামসন বলেছেন, ‘আমাদের সামনে আরও একটা কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আগের ম্যাচগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে দ্রুত এগিয়ে যেতে হবে। ইংল্যান্ড খুব শক্তিশালী দল।’
এবারের বিশ্বকাপে সুপার টুয়েলভের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর টানা ৪ ম্যাচ জয় পায় নিউজিল্যান্ড। সেমিফাইনালে ইংল্যান্ডের দলে ইনজুরির চিন্তা থাকলেও নিউজিল্যান্ডের দলে কেউ ইনজুরিতে নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE