ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশের একজন ক্রিকেটারকে বেছে নিলেন অ্যাগার
মিরপুরের স্লো উইকেটে বাংলাদেশ দলের স্পিনাররা শতভাগ ফায়দা তুলতে সক্ষম হয়েছিল। সেই সাথে পেস বোলিং বিভাগেও মুস্তাফিজুর রহমান কিংবা শরিফুল ইসলামরা ছিলেন দুর্দান্ত।
ঘরের মাঠে মুস্তাফিজের এমন বোলিংয়ের ভিন্নরকম ধার থাকলেও বিশ্বকাপের মঞ্চে যেন কিছুটা ম্লান তার পারফরম্যান্স। যার পেছনে বড় ভূমিকা রয়েছে উইকেটের। আরব আমিরাতের উইকেটের সাথে মিরপুরের উইকেটের তফাৎ যে কতটা তা বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ দলের বোলারদের পারফরম্যান্সে অনেকটাই স্পষ্ট।
এদিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর আবারও অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ওই সিরিজে অজি দলে থাকা অ্যাস্টন অ্যাগার রয়েছেন অজিদের বিশ্বকাপ স্কোয়াডেও। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে অ্যাগার জানিয়েছেন মুস্তাফিজ ঘরের মাঠে সুবিধা কাজে লাগিয়েছিলেন। এখনও ঘরের মাঠে মুস্তাফিজকে মোকাবেলা কঠিন এমনটাও মেনে নিয়েছেন এই অজি ক্রিকেটার।
অ্যাগার বলেন, ‘’আমি মনে করি মুস্তাফিজকে মোকাবিলা করা খুব কঠিন হওয়ার পেছনে কন্ডিশন বড় ভূমিকা রেখেছিল। অফ স্পিনিং স্লোয়ার বলে সে পরিমাণ বল ঘুরাতে পারছিল, সেটা ছিল অসাধারণ। কিন্তু সেটা হচ্ছিল সে যে পিচে বল করছিল, সেটার কারণে এবং স্পিনারদের ক্ষেত্রেও একই ব্যাপার।”
বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে তিনি আরও জানিয়েছেন ঘরের মাঠে বাংলাদেশ দুর্দান্ত ক্রিকেট খেললেও এবারের কন্ডিশন সম্পূর্ণ ভিন্ন। তার ভাষ্য, ‘’খুবই ভিন্ন কন্ডিশন। বাংলাদেশে যেরকম কন্ডিশন ছিল সেরকম কন্ডিশনে দলের অনেকেই প্রথমবার খেলছিল। আমরা নিশ্চিতভাবেই কন্ডিশন চ্যালেঞ্জিং পেয়েছি। ঠিকভাবে বলতে গেলে ঐ কন্ডিশনে বাংলাদেশ দুর্দান্ত খেলেছে। আমরা তাদের ঘরের মাঠে ভালো খেলা দেখে বিস্মিত হইনি। তবে এখন পরিস্থিতি ভিন্ন।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE