ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে পাপনকে ফিরিয়ে দিলেন তামিম
তামিমের অনুপস্থিতিতে অবশ্য হতাশ করেছেন লিটন দাস কিংবা সৌম্য সরকাররা। বিশ্বকাপের মঞ্চে টানা ব্যর্থতার অন্যতম কারনও ছিল ওপেনিংয়ে দলকে ভালো শুরু এনে দিতে না পারা।
এদিকে দলের এমন বিপর্যস্ত অবস্থার পর নতুন করে ভাবতে শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টেও আমুল পরিবর্তন আনার কথা জানা গেছে। যেখানে টিম ডিরেক্টর হিসেবে খালেদ মাহমুদ সুজনকে নিয়োগ দেয়ার পাশাপাশি দেশের অন্যতম সফল কোচ সালাউদ্দিনকে নিয়োগ দেয়ার কথা চলছে জাতীয় দলের সহকারী কোচ হিসেবে।
আগামী ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সিরিজেই দলে আসছে বেশ কয়েকজন নতুন মুখ তাও জানা গেছে ইতোমধ্যেই। প্রশ্ন রয়েছে কেবল মাহমুদউল্লাহ রিয়াদের অধিনায়কত্ব নিয়ে। দেশের হয়ে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদের কাছ থেকে অধিনায়কত্ব নিয়ে তা তুলে দেয়া হতে পারে তামিম ইকবালের হাতে এমন গুঞ্জনও ছিল।
গণমাধ্যমের খবর ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে টি-টোয়েন্টি অধিনায়ক করার প্রস্তাব দিয়েছে বিসিবি। তবে সেই প্রস্তাব তামিম নাকচ করে দিয়েছেন বলে জানা গেছে। টি-টোয়েন্টি ফরম্যাটে তামিম আদৌ ফিরবেন কিনা তা নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ। ফলে অধিনায়ক হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদই থাকছেন নাকি নতুন কেউ আসছেন তা এখনও রয়ে গেছে অস্পষ্ট।
এছাড়া টেস্ট ফরম্যাটেও সাকিব আল হাসানকে অধিনায়ক করা হতে পারে বলে জানা গেছে। এক্ষেত্রে অবশ্য সাকিব যদি বোর্ডকে কথা দেন নিয়মিত টেস্ট খেলা চালিয়ে যাবেন তাহলেই তাকে অধিনায়ক করা হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE