ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
আজ থেকেই শেষ হচ্ছে ‘কোহলি-শাস্ত্রি যুগ’
তবে কোনো অর্থবহন না করলেও আজ মাঠে নামতে হবে ভারতকে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে নিয়মরক্ষার সেই ম্যাচ দিয়ে ভারতীয় ক্রিকেটে শেষ হতে চলেছে কোহলি-শাস্ত্রি যুগেরও।
টুর্নামেন্ট শুরুর আগেই বিরাট কোহলি ঘোষণা দিয়েছিলেন এই ফরম্যাটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর। প্রধান কোচ হিসেবে রবি শাস্ত্রিও সরে দাঁড়াচ্ছেন। তার জায়গায় এরই মধ্যে সাবেক ক্রিকেটার রাহুল দ্রাবিড়কে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ‘ডেড রাবার’ ম্যাচে ভারতীয় ক্রিকেটাররা তাই চাইবে কোহলি এবং শাস্ত্রিকে দারুণ এক বিদায় জানাতে।
প্রতিপক্ষ হিসেবে নামিবিয়া বেশ অপরিচিত ভারতের কাছে। টি-টোয়েন্টি ফরম্যাটে আগে কখনো দেখা হয়নি দল দুটির। সবশেষ মুখোমুখি হওয়া ২০০৩ ওয়ানডে বিশ্বকাপে। প্রতিপক্ষ অচেনা, তার ওপর গতকাল অনুশীলনই করেনি ভারত।
আফগানদের হারের পর আর কোনো আশা বেঁচে না থাকায় হতাশ ভারতীয়রা অনুশীলন পর্ব বাতিল করে দেয়। নামিবিয়ার বিপক্ষে তাই কতটা স্বাচ্ছন্দ্যে ভারতীয়রা খেলতে পারে সেটাই এখন দেখার বিষয়।
একাদশে আজ একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামার কথা ভারতের। বিশেষ করে কোনো ম্যাচে সুযোগ না পাওয়া রাহুল চাহারের একাদশে ঢোকার সম্ভাবনা প্রবল। এক ম্যাচ খেলে বাদ পড়া ইশান কিশানকেও খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট।
ওদিকে, মানসিকভাবে আঘাত পাওয়া ভারতকে পেয়ে শেষটা ভালো করতে চায় নামিবিয়া। প্রথমবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠেই দলটি জিতেছে এক ম্যাচ। ডেভিড উইজেরা জয়ের ট্যালি বাড়িয়েই চাচ্ছে টুর্নামেন্ট শেষ করতে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE