ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সেমির আগে দুঃসংবাদ ইংল্যান্ডের
গতকাল শারজায় দক্ষিণ আফ্রিকার কাছে জয়রথ থামে ইংল্যান্ডের। তবে ইয়ন মরগ্যানের দলের বাড়তি চিন্তার কারণ হয়ে আসে ওপেনার জেসন রয়ের ইনজুরি। প্রোটিয়াদের বিপক্ষে ইনিংস উদ্বোধন করতে নেমে ইনজুরিতে পড়েন এই তারকা ক্রিকেটার।
দক্ষিণ আফ্রিকার ছুঁড়ে দেয়া ১৯০ রানের লক্ষ্য তাড়ায় নেমে দেখেশুনেই শুরু করেছিলেন রয়। তবে ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলে তার ওপেনিং সঙ্গী জস বাটলারের ডাকে সাড়া দিয়ে সিঙ্গেলস নেয়ার সময় ক্রিজের মাঝপথেই বাঁ-পায়ের মাংসপেশিতে ( কাফ মাসল ইনজুরি) টান লাগে তার।
কোনো মতে রান সম্পন্ন করলেও, এরপর আর একা উঠে দাঁড়াতে পারেননি রয়। মাঠে শুয়ে পড়ে অনেকক্ষণ চোখমুখ ঢেকে রেখেছিলেন। পরে ফিজিও এবং সতীর্থের কাঁধে ভর দিয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন তিনি।
ইনজুরির গভীরতা রয় হয়তো আগেভাগেই বুঝে ফেলেছিলেন। ম্যাচ চলাকালীন বাউন্ডারির বাইরে বসেও তাই চোখের পানি ফেলেছেন তিনি। ম্যাচে আর ব্যাটিং করতে না নামা রয়কে ম্যাচ শেষে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখা যায়।
ম্যাচের পর ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান রয়ের ব্যাপারে নিশ্চিত করে জানাতে পারেননি কিছু। মরগ্যান বলেন, ‘চোটটা ভালো ঠেকছে না আমাদের কাছে। আগামীকাল পর্যন্ত অপেক্ষা করবো আমরা। তাকে স্ক্যান করতে পাঠানোর আগে তার চলাফেরা পর্যবেক্ষণ করে দেখা হবে। আমরা আশাবাদী সে দ্রুত সুস্থ হয়ে উঠবে, যাতে শেষ এক বা দুই ম্যাচে তাকে পাওয়া যায়।’
রানিং বিটুইন দ্য উইকেটের সময় মাংসপেশিতে টান পড়লেও, ধারণা করা হচ্ছে রয় আগেই আঘাত পেয়েছিলেন সে জায়গায়। গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিংয়ের সময় শেষ ওভারে বাউন্ডারি বাঁচাতে গিয়ে রয় আছড়ে পড়েছিলেন বাউন্ডারির বাইরে। তখন থেকেই অস্বস্তিতে ভুগছিলেন এই ইংলিশ ক্রিকেটার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE