ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
এইমাত্র শেষ হলো নিউজিল্যান্ড-আপগানিস্থান ও ভারতের ভাগ্য নির্ধারনের ম্যাচ,জেনেনিন ফলাফল
আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৪ রান সংগ্রহ করেছিল আফগানিস্তান। জবাবে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড। বাকি ছিল আরো ১১ বল।
পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে গ্রুপ টু থেকে দ্বিতীয় দল হিসেবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। নিজেদের শেষ ম্যাচে ভারত যে ব্যবধানেই জিতুক, তারা আর সেমিতে উঠতে পারবে না।
নিউজিল্যান্ডের হয়ে রান তাড়া করতে নামেন মার্টিন গাপটিল ও ড্যারিল মিচেল। দলীয় ২৬ ও ব্যক্তিগত ১৭ রানে ফেরেন মিচেল। গাপটিলও এদিন ২৮ রানের বেশি করতে পারেননি।
ডেভন কনওয়েকে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত দুজন অপরাজিত থাকেন যথাক্রমে ৩৬ ও ৪০ রানে। আফগানদের হয়ে উইকেট দুটি নেন রশিদ খান ও মুজিব উর রহমান।
এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবী। ব্যাট করতে নেমে পাওয়ার প্লে-তে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে আফগানরা। হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ ও রহমানুল্লাহ গুরবাজ ফেরেন যথাক্রমে ২,৪ ও ৬ রান।
শুরুতে তিন উইকেট হারানোর পর দলের হাল ধরেন গুলবাদিন নাইব ও নাজিবুল্লাহ জাদরান। দুজনে মিলে গড়েন ৩৫ রানের জুটি। ১৫ রানে গুলবাদিন ফেরার ফেরার পর আক্রমণাত্মকভাবে খেলতে থাকেন নাজিব। তার সঙ্গে যোগ দেন নবী।
পঞ্চম উইকেটে ৫৯ রানের জুটি গড়েন নাজিব ও নবী। তবে ব্যক্তিগত ১৪ রানে নবী আউট হওয়ার পর আবারো ব্যাটিং ধসে পড়ে আফগানরা। দলের হয়ে একাই লড়াই করেন নাজিব। আউট হওয়ার আগে তিনি খেলেন ৪৮ বলে ৭৩ রানের দুর্দান্ত এক ইনিংস।
নিউজিল্যান্ডের হয়ে একাই তিন উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া টিম সাউদি দুটি এবং অ্যাডাম মিলনে, জিমি নিশাম ও ইশ সোধি একটি করে উইকেট শিকার করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE