ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশে ফিরেই ৭ উইকেট নিলেন নাসুম

২০২১ নভেম্বর ০৭ ১৫:৫৭:৫৪

দেশে ফিরেই ৭ উইকেট নিলেন নাসুম

হতাশ হৃদয়ে দেশে ফেরার পর জাতীয় ক্রিকেট লিগে খেলছেন সিলেট বিভাগের হয়ে। চতুর্থ রাউন্ডের প্রথম দিনই তিনি বাজিমাত করলেন ৭ উইকেট নিয়ে। গত ২৪ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে অভিষিক্ত হন নাসুম। ওই ম্যাচে ২৯ রান দিয়ে নেন ২ উইকেট। পরে একাদশে যাওয়া আসার মধ্যে ছিলেন।

ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি করে উইকেট পান ২৬ ও ২২ রান দিয়ে। বিশ্বকাপ শেষেই দলের সঙ্গে দেশে ফিরেছেন নাসুম। জাতীয় লিগের চতুর্থ রাউন্ডে ঢাকা বিভাগের মুখোমুখি হয়ে দুর্দান্ত সিলেটের এই স্পিনার। ঢাকাকে ১২৩ রানে অলআউট করতে ৭ উইকেট নিয়েছেন নাসুম। ১৮ ওভার বল করে ৬ মেডেনসহ ৪৩ রান দেন।

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত