ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
জানা যাবে সৌম্য-লিটনের ভাগ্য
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই পাকিস্তান সিরিজের জন্য টি-টোয়েন্টি দল ঘোষণা করা হবে। প্রাথমিক স্কোয়াড নিয়ে ইতোমধ্যে আলোচনাও শুরু করেছে নির্বাচক প্যানেল। বিশ্বকাপে বাংলাদেশের দলের পারফরম্যান্স ছিল চরম হতাশাজনক। সৌম্য ও লিটনের পারফরম্যান্স রীতিমত বিরক্তির উদ্রেক করেছে সমর্থকদের মনে। এমনকি বোর্ডের দায়িত্বশীল অনেকেই বারবার আস্থা রাখা এই দুই ক্রিকেটারকে নিয়ে হতাশ।
তাদের ব্যাপারে প্রধান নির্বাচকের মনোভাব জানতে চাইলে নান্নু বলেন, ‘আজকেই প্রথম মিটিংয়ে বসেছি। এটা নিয়ে আলোচনা… সব বিষয়েই আলোচনা হবে, সার্বিক পারফরম্যান্স নিয়ে। সামনে কীভাবে আরও ভালো করা যায়, ভালো ক্রিকেট খেলা যায় সেদিকে নজর রাখব।’
নান্নুর কণ্ঠেও ধরা পড়েছে বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে হতাশা। তিনি জানালেন, সম্ভাব্য সেরা দলই খেলবে পাকিস্তানের বিপক্ষে। তবে সেই সেরা দল কেমন হতে পারে তার কোনো ইঙ্গিত দিতে নারাজ সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘যেহেতু বিশ্বকাপে খুব হতাশাজনক পারফরম্যান্স হয়েছে। তবে আগামী কয়েক দিনের মধ্যেই পাকিস্তান সিরিজের প্রস্তুতি শুরু হবে। আমাদের সম্ভাব্য সেরা দল গঠনের জন্য আজকেই বসেছি।
আগামী ২-১ দিনের মধ্যেই দল প্রস্তুত করে ফেলব।’ ‘যেহেতু টি-টোয়েন্টি সিরিজ, তার ওপর টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বাজে পারফরম্যান্স হয়েছে, এগুলো এনালাইসিস করে, আমাদের যে নির্বাচক বিশ্বকাপ দলের সাথে গিয়েছিল তার কাছ থেকে জানতে হবে, কোচের সাথে আলোচনা করে তারপর যা করণীয় তা করা হবে।’
নান্নু জানিয়েছেন, এক সপ্তাহের মধ্যেই পাকিস্তান সিরিজের স্কোয়াড ঘোষণা করা হবে। ১৯ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজে স্বাগতিকদের স্কোয়াড হবে ১৫ বা ১৬ সদস্যের। তিনি বলেন, ‘প্রাথমিক একটি স্কোয়াড তৈরি করেছি। তাদের জাতীয় লিগ থেকে সরিয়ে রেখেছি। আগামী ৫-৭ দিনের মধ্যে মূল স্কোয়াড ঘোষণা করে ফেলব। মূল স্কোয়াড ১৫ বা ১৬ জনের হতে পারে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE