ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
হাথুরুসিংহে-সিডন্সের সঙ্গে কথা চালাচ্ছে বিসিবি
এর আগে গত শুক্রবার বাসায় সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বৈঠক করেন।
দুজনের সঙ্গে বৈঠকের পর বোর্ডের শীর্ষ পরিচালক ও নির্বাচকদের সঙ্গেও আলোচনা করেন। এদিকে দলকে সঠিক পথে আনতে করণীয় কি জানতে চান তিনি। বিশ্বকাপে চরম ব্যর্থতায় জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গোকে রাখার খুব ইচ্ছে বিসিবির নেই, কিন্তু এই মুহূর্তে ছেড়ে দেওয়ার উপায়ও নেই! কারণ নতুন করে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করে ফেলেছে বিসিবি।
সেটাও টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে। ৫০ শতাংশ বেতন বাড়িয়ে। কিন্তু চুক্তিতে একটি ধারা আছে, চাইলেই বিসিবি তাকে ছাড়তে পারবে না। ছাড়তে পারবেন না ডমিঙ্গোও। যদি দুই পক্ষের কেউ চুক্তি ছাড়তে চান তাহলে এক বছরের পুরো বেতন ক্ষতিপূরণ দিতে হবে। নতুন চুক্তি অনুযায়ী, ডমিঙ্গোর মাসিক বেতন হয়েছে প্রায় ১৭ হাজার ডলার।
এক বছরের পুরো বেতন ক্ষতিপূরণ দিয়ে এখন ডমিঙ্গোকে ছাড়তে চাইছে না বোর্ড। এজন্য বিকল্প ভাবনায় গিয়েছে। এদিকে জাতীয় দলের জন্য টিম ডিরেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। সঙ্গে থাকছেন সহকারী কোচ। দুজনই স্থানীয়। টিম ডিরেক্টর হিসেবে সকল ক্ষমতা থাকছে খালেদ মাহমুদ সুজনের। সহকারী কোচ হওয়ার প্রস্তুাব দেওয়া হয়েছে মোহাম্মদ সালাউদ্দিনকে।
একই সঙ্গে দুজন পুরোনো কোচকেও ফেরানোর পরিকল্পনা হাতে নিয়েছে বোর্ড। বাংলাদেশের ক্রিকেটের বাক বদলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও জেমি সিডন্সকে পেতে চায় বোর্ড। হাথুরুসিংহকে প্রধান কোচ, সিডন্স ব্যাটিং কোচ হিসেবে। তবে সহসাই তাদের পাওয়া যাচ্ছে না।
আগের দায়িত্বের চু্ক্তির বাধ্যবাধকতায় আগামী অগাস্টের আগে নতুন কোনো দায়িত্ব নিতে পারবেন না হাথুরুসিংহে। আর সিডন্সকে পেতে আগামী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাইপ্রোফাইল দুই কোচের জন্য বিসিবি অপেক্ষা করতেও রাজি। এর আগে স্থানীয় কোচ ও ডমিঙ্গোকে দিয়েই কাজ চালিয়ে নিতে চায় বোর্ড।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE