ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
সবাইকে ফেসবুক ডিঅ্যাকটিভেট করার অনুরোধ করেছিলেন রিয়াদ
একের পর এক হারে টাইগারদের নিয়ে চারদিকে যখন সমালোচনার বন্যা বইছে তখন অধিনায়ক হিসেবে দলের প্লেয়ারদের আগলে রাখার সব চেষ্টাই করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সতর্থদের সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলার জন্য পরামর্শ দিয়েছিলেন রিয়াদ। এমনকি ফেসবুক ডিঅ্যাকটিভেট করার অনুরোধ পর্যন্ত করেছিলেন দলের তরুণ ক্রিকেটারদের।
দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে রিয়াদ পরামর্শ দিয়েছিলেন, কেউ যেন ফেসবুক-ইউটিউবে সমালোচনায় চোখ না বুলান। রিয়াদ ছাড়াও একই আহ্বান জানিয়েছিলেন দলের অন্য সিনিয়ররাও। সতীর্থদের প্রতি রিয়াদদের বার্তা ছিল এমন- কেউ যেন ফেসবুকে খেলা সম্পর্কিত বিষয়গুলোতে নজর না দেন, ইউটিউবে দল সম্পর্কিত কোনো ভিডিও না দেখেন। সম্ভব হলে ফেসবুক, ইউটিউবে সাংবাদিকদের লেখা খবর, ভিডিও, প্রতিবেদন, দর্শকদের প্রতিক্রিয়া এসব না শুনতে, কারণ এতে হিতে বিপরীত হবে। মানসিক চাপ থেকে মুক্ত রাখতে অনুরোধ করা হয়েছিল- সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নিজ নিজ অ্যাকাউন্ট যেন ডিঅ্যাকটিভেট করে রাখেন।
ম্যাচ বাই ম্যাচ ঘুরে দাঁড়াতে অধিনায়ক রিয়াদ বেশ চেষ্টাও করেছিলেন। সুত্র জানায়, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর রীতিমত অন্ধকারে হাতড়ে বেড়ানোর মত অবস্থা হয়েছিল রিয়াদের। সিনিয়রদের মধ্য টুকরো টুকরো মিটিং হত। সাকিব আল হাসানসহ দলের সিনিয়রও ও অভিজ্ঞ ক্রিকেটারদের পরামর্শ নিতেন রিয়াদ। প্রথমে মোহাম্মদ সাইফউদ্দিন, এরপর সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহান চোটে পড়লে দল দাঁড়ানোর শক্তিটুকুও হারিয়ে ফেলে।
আর এর প্রভাব দেখে গেছে দলের শেষ দুই ম্যাচে। দলের বড় এক অংশের বাজে পারফরম্যান্সের ব্যাখ্যা কোনোভাবেই খুঁজে পাচ্ছিলেন না রিয়াদ। টুর্নামেন্টের শেষদিকে তাই রিয়াদের হাসিটাই হারিয়ে যায়। সবসময় দেখে মনে হত বিষন্ন, গভীর সংকটে চিন্তিত। বিশ্বকাপে শেষ টিম মিটিংয়ে অধিনায়ক সতীর্থদের বিদায় দিয়েছেন এসব কথা বলে- ‘সবাই ফিট থাকবে। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুনভাবে শুরু করতে হবে। পাকিস্তান সিরিজে সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। কোচিং স্টাফদের কোনো দোষ নেই। আমরা মাঠে ভালো পারফরম্যান্স করতে পারিনি বলেই এমন ফলাফল হয়েছে।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটের হিসাবের মধ্যে পড়ে?
- এসএসসি পরীক্ষার ফল কবে প্রকাশ? শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানালেন সর্বশেষ আপডেট
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি মোবাইলে ফ্রিতে সরাসরি দেখুন এখানে, LIVE
- ২০মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- ৩০ মিনিটের খেলা শেষ, আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- মোবাইলে ফ্রিতে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE
- শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলা, মোবাইলে খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা
- বিশ্বকাপ ফাইনালের আগে জমে উঠেছে গোল্ডেন বুট, বল ও গ্লাভসের লড়াই, এগিয়ে আছেন কারা?
- ম্যাচ শুরুর আগে বড় দু:সংবাদ পেলো আর্জেন্টিনা
- বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কেন হয়
- প্রিমিয়ার লিগ শুরুর আগেই বড় কেলেঙ্কারি, ফিক্সিং অভিযোগে গ্রেপ্তার সাকিব-তাসকিনের
- বিশ্বকাপে পরাজয়ের পর নতুন দুঃসংবাদ : কপাল পুড়লো আর্জেন্টিনার
- চলছে আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল খেলাটি সরাসরি দেখুন এখানে, LIVE