ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চরম হতাশার মাঝেও বড় একটা সুসংবাদ পেল বাংলাদেশ
তাদের ১৫৭ রান ২২ বল বাকি থাকতে ছাড়িয়ে গেছে অস্ট্রেলিয়া। দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ প্রথমবারের মতো খেলবে প্রাথমিক পর্বে। অন্য দিকে প্রথমবারের মতো প্রাথমিক পর্ব এড়াতে পারল বাংলাদেশ।
এই আসরে সুপার টুয়েলভে খেলা দলগুলোর মধ্যে ২০২২ বিশ্বকাপে প্রাথমিক পর্বে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে খেলবে শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও নামিবিয়া। বাকি আট দল অস্ট্রেলিয়া আসরে সরাসরি খেলবে মূল পর্বে।
অস্ট্রেলিয়া ম্যাচের আগে বাংলাদেশের সমান পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। হেরে যাওয়ার পর ২৩৩ পয়েন্ট নিয়ে তারা চলে গেছে ৯ নম্বরে। ২৩৪ পয়েন্ট নিয়ে আট নম্বরে উঠে এসেছে বাংলাদেশ।
ক্যারিবিয়ানদের হারে বাংলাদেশের মতো পরের আসরে সুপার টুয়েলভ নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানেরও। এই মুহূর্তে ২৩৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে তারা। নিউ জিল্যান্ডের বিপক্ষে হারলে বাংলাদেশের নিচে নেমে গেলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে এগিয়ে থাকবে আফগানরা।
দুই বিশ্বকাপের মধ্যে স্রেফ এক বছরের ব্যবধান হওয়ায় ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল বাছাইয়ের জন্য কদিন আগে নতুন পদ্ধতি ঠিক করে আইসিসি। চলতি আসরের ফাইনালের দুই দল ও ফাইনালের পরদিনের র্যাঙ্কিংয়ে (১৫ নভেম্বর) শীর্ষে থাকা সুপার টুয়েলভের অন্য ৬ দল সরাসরি খেলবে আগামী বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে। এবারের মূল পর্বের বাকি চার দল আগামী আসরে খেলবে প্রথম রাউন্ডে। সরাসরি মূল পর্বে খেলবে-ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: খেলাটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- ৪ মিনিটের খেলা শেষ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচটি খুব সহজে সরাসরি দেখুন এখানে (Live)
- সাফের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ: সময়সূচীতে পরিবর্তন
- বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া
- আকাশচুম্বী সোনার দাম: বাংলাদেশে ভরি প্রতি নতুন রেকর্ড ছাড়ালো
- ১ জুলাই থেকে নতুন পে-স্কেল কার্যকর? ২০ গ্রেডের চাকরিজীবীদের জন্য থাকছে যেসব বড় সুবিধা
- ব্রাজিল বনাম মিশর ম্যাচের সময়সূচি জানুন
- আজ বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: জানুন সময়সূচি ও সরাসরি দেখার উপায়
- শুরু হচ্ছে বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখুন এখানে LIVE
- বাংলাদেশ-ভারত মহারণসহ ৩১ মে’র জমজমাট খেলার সূচি, রাতে আইপিএল ফাইনাল
- একটু পরেই বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ, খেলাটি সরাসরি দেখবেন এখানে LIVE
- রিয়াদের অবস্থা খুব খারাপ
- আজ রাতে ব্রাজিল বনাম পানামা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম হন্ডুরাস: জেনেনিন মাচের সময়সূচি
- রাতে মাঠে নামছে ব্রাজিল, পানামা ম্যাচটি যেভাবে দেখবেন লাইভ